somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধী(স্কুল জীবনের স্মৃতিময় কিছু ঘটনা)

১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন ক্লাস এইটে এ পড়ি।আমার স্কুলটার নাম ছিল গভঃ ল্যাবরেটরি হাই স্কুল।আমি আমার ক্লাসে মোটামুটি নতুন ছিলাম। তাই হয়তো ক্লাসে কথা কম বলতাম। সবাই আমাকে তাই শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভাবত।যেন আমি সাধাসিধে মানুষ ,আমি তাই কিছু মনে করতাম না ।যার যা মন চায় ভাবুক না।আমি সবাইকে আমার বন্ধু ভাবার চেষ্টা করতাম।আমার মনে আছে আমি যেদিন প্রথম স্কুলটায় যাই সেদিন এক জন ছেলে (নাম তিতাস) আমাকে বলে তুমি কি হিন্দু?
আমি একটু অবাক হলাম কারণ প্রথম দেখায় কেউ কাউকে তো এ রকম কথা জিজ্ঞাসা করেনা।
তারপরও হাসি মুখে বললাম না ভাই আমি মুসলমান।
-কিন্তু কেন ভাই?
-না আমাদের ক্লাসটা তো মালাউন মুক্ত তাই ভাবলাম এবার আবার কেউ হিন্দু এল নাকি?
আমি একটু হাসলাম। বললাম ও আচছা ঠিক আছে ।আমি বুঝতে পেরেছি।
এর মধ্য এ আমার অনেকের সাথেই পরিচয় হল।সবচেয়ে মজার বিষয় হল যে ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটি আমার ভাল বন্ধু হয়ে গেল।আমি লক্ষ্য করলাম এই ছেলেটি কে অন্য ছেলেরা কেন যেন অনেক ভয় পায়। কিছুদিন পর বুঝতে পারলাম কেন ওকে সবাই ভয় পায়। সে অন্যদের উপর সরদারি করত। অন্যদের সাথে তার কিছু গোলমাল হলে ও তাদের কে মারতো। আচ্ছা আমি তো এখনো ওর নামই বলিনি।ওর নাম রকিব। আমি রকিবকে খুব ভাল বুঝতাম। রকিবও তার মনের অনেক কথা আমার সাথে শেয়ার করত। যাই হোক একটা গল্প বলি।
শুরুতেই আমি বলেছিলাম যে আমি বেশ শান্ত ছিলাম ক্লাসে।কারও সাথে দরকার ছাড়া খুব একটা কথা বলতাম না। কিন্তু আমার ক্লাসে কিছু ছেলে ছিল যারা আমাকে অনেক বোকা ভাবতো।ভাবত নতুন ছেলেটা তো একবারে বেকুব।চুপচাপ বসে থাকে। ওরা আমাকে নিয়ে অনেক মজা করত।ওরা আমাকে নিয়ে অশালীন কিছু কথা বলতো।আর নিজেরা পশুর মতো হাসতো।
আমার অনেক রাগ লাগত।কিন্তু কিছু বলতামনা।চুপচাপ থাকতাম।তিন জন ছেলের কথা আমি এখনো মনে করতে পারি যারা আমাকে নিয়ে সবসময় অনেক ফাজলামো করতো।তাদের নাম হল অমি,রাব্বি আর মোল্লা।মোল্লা সবচেয়ে বেশি দুষ্টামি করত।প্রচুর খারাপ কথা বেশি বলত।
একদিন চুপচাপ ওফ পিরিওডে ক্লাসে বসে আছি।অমি এসে আমাকে বলল
আচ্ছা তুমি কোনো টিচারের কাছে পড়?
আমি বললাম হ্যা পড়ি কেন?
-ও আচ্ছা।কার কাছে পড় তুমি?
-আমার বাসায় এক ভাইয়া আছে।উনার কাছে পড়ি।
তখন আমি আমাকে হটাত করে বলল তোমার বইতে একটা কথা লিখি। তুমি বাসায় গিয়ে তোমার স্যার কে জিজ্ঞাসা কর।এই বলে আমার বইতে সে খুব একটা খারাপ শব্দ লিখল।(কথাটা লিখা গেল না)
আমি আর মেজাজটা কন্ট্রোল করতে পারলাম না।আমি সাথে সাথে অমির কলার চেপে ধরলাম।
বললাম তুমি কি লিখলা?
-তুমি কি তোমার মাকে এই নামে ডাক?
বলেই দুইটা চড় মারলাম ওর গালে। সবাই বেশ অবাক।নতুন ছেলেটার এত রাগ।
এমন সময় বাংলা স্যার গোকুল স্যার আমাদের ক্লাসে এলেন।তিনি মারামারি করছি দেখে দু'জনকেই কাছে ডাকলেন।রকিব পুরো ব্যাপারটা স্যার কে বলল।
স্যার সব শুনে বললেন ক্লাসে নতুন কেউ দেখলে তোমাদের আর আনন্দ ধরে না?
বলেই মোল্লা ,অমি,রাব্বিকে অনেক মারলেন। আমাকে স্যার বললেন বাবা তুমি মন খারাপ করনা।
এই ক্লাসে অনেক ভাল ছেলে আছে।সবাই এরকম না।স্যারের কথা শুনে আমার চোখে পানি এসে যাচ্ছিল।
স্যার বললেন তুমি ব্যাপারটা হেড স্যারকে বলবে। ওরা আমার কাছে তখন মাফ চাইল।ক্লাসে আর ৭০ জন ছিল।সবাই দেখল।স্যারকে বললাম স্যার ওদের কে মাফ করে দেন।
স্যার নিজের চশমা খুলে পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে বললেন ওর থেকে কিছু শেখো তোমরা। আমি পরে আর হেড স্যারকে ব্যাপারটা বলিনি।
স্যারের সেই কথা এখনও আমার মনে পড়ে।

শেষ কথা

সেদিনের পর থেকে আমার বন্ধুর সংখ্যা অনেক বেড়ে গেল।আমি ক্লাস ক্যাপ্টেইন হলাম এরপর।
আগের চেয়ে অনেক ফ্রী হলাম সবার সাথে।আর সেই তিন জন আমাকে দেখলে অপরাধীর মতো চেয়ে থাকতো।

আগামী ২৩ ডিসেম্বর আমাদের স্কুলের ৫০ বছর উপলক্ষে পুনর্মিলনী হবে। অনেক দিন পর স্কুলে যাব।স্কুলের কথা খুবই মনে পড়ছে। আবার স্কুলের ফ্রেন্ডদের সাথে দেখা হবে।
ইমির
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৪
১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×