somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ভাবে বুজবেন আপনার কেন বন্ধু নাই?

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বন্ধু” ছোট্ট এই শব্দটির প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক। বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে যদি এই বন্ধু শব্দটি যোগ করে দেওয়া হয় তাহলে মনে হয়না খুব একটা অন্যায় হবে। একজন মানুষের জীবনে বন্ধুর কোন বিকল্প হয়না। বন্ধু মানে এমন কেউ যাকে আপনি নিশ্চিন্তে মনের সমস্ত কথা বলতে পারেন। জীবনের সবচেয়ে ভালো কথা থেকে শুরু করে সবচেয়ে খারাপ কথাটিও আপনি আপনার বন্ধুকেই বলতে পারেন।

তবে নিজের সব কথা বলতে পারার মতো বন্ধু পাওয়া কিন্তু যেনোতেনো ব্যাপার নয়। বন্ধু পেতে চাইলেও আপনাকে বন্ধু পাওয়ার যোগ্যতা রাখতে হবে। আর এ কারনেই বোধহয় এমন অনেকে আছেন যাদের জীবনে বন্ধুর বড় অভাব।

আসুন দেখি কি কি কারণের জন্য আপনার কোন বন্ধু নেই।

আপনি খুব বেশি আত্মকেন্দ্রিক

আপনার কোন বন্ধু না থাকার অন্যতম কারণ হতে আপনার খুব বেশি আত্মকেন্দ্রিক স্বভাব। বন্ধু মানেই এমন কিছু যেখানে লুকোচুরি বা আত্মভোলা ব্যাপারটা খুবই ক্ষতিকর। তাই আপনার যদি কেবল নিজেকে নিয়ে মগ্ন থাকার অভ্যাস থাকে তাহলে আপনার ভাগ্যে বন্ধু জোটার সম্ভাবনা কম। নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত না থেকে আশেপাশের মানুষদের নিয়ে ভাবুন আগ্রহ দেখান বন্ধুর অভাব হবেনা।

আপনি অন্যদের খোঁচাতে পছন্দ করেন

এ জীবনে আপনি কখনই ভালো বন্ধু পাবেন না যদি আপনি অন্যদের খোঁচাতে ভালোবাসেন বা অন্যকে সব সময় কষ্ট দিয়ে কথা বলে থাকেন। একজন মানুষ শুধুমাত্র নিজের ইচ্ছা এবং নিজের মনমানসিকতার সাথে মিল পেলে অন্য আরেকজন মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন। সেক্ষেত্রে আপনি যদি কেবল মানুষের সাথে এটা সেটা নিয়ে ঝামেলা বাঁধিয়ে থাকেন বা অন্যকে কথা বা কাজের মাধ্যমে কষ্ট দিতে থাকেন তাহলে বন্ধুত্ব কখনোই কারো সাথে হবে না।

আপনার ব্যক্তিত্বহীনতা

আপনি কি খুব বাচাল? কিংবা খুব বেশি অস্থির প্রকৃতির? ভালো করে মাথায় রাখুন বাচালতা বা অস্থিরতা এই দুটোই ব্যক্তিত্বহীন মানুষের লক্ষণ। তাই আপনার যদি এই দুই গুণের কমতি না থাকে তাহলে কারও সাথেই ঠিকঠাক বন্ধু্ত্বের সম্পর্ক গড়ে তুলতে পারবেন না। তাই আগে নিজেকে ঠিক করে অন্য সবার সামনে উপস্থাপন করুন। দেখবেন সবাই আপনার বন্ধুত্ব কামনা করছে।

আপনার অবাস্তব প্রত্যাশা

খুব সহজ করে বলতে গেলে বন্ধুত্বের মানে একে অন্যর ভালো খারাপ সব কিছু শেয়ার করা বা সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকা ইত্যাদি। কিন্তু আপনি বন্ধুত্বর দোহাই দিয়ে যদি কারও কাছে অবাস্তব কিছু আসাহা করে ফেলেন তাহলে আপনার বন্ধু আপনার সাথে সম্পর্ক না রাখতে সামান্য দ্বিধাবোধ করবে না। বন্ধুত্বর বদলে কিছু পাওয়ার প্রত্যাশা বাদ দিন আর দেখুন আপনার আশেপাশে কত বন্ধুর সমাগম ঘটে।

আপনি হিংসুটে স্বভাবের

আপনার হিংসুটে স্বভাব এর জন্য কেউ আপনার বন্ধু হবে না এটাই স্বাভাবিক। বন্ধুত্বতে হিংসের কোন জায়গা নেই। আপনি যদি মনে করেন কেউ শুধুমাত্র আপনাকেই তার বন্ধু বানিয়ে রাখবে আর কাউকে বন্ধু করতে পারবেনা তাহলে এটা আপনার অন্যায় আবদার। বন্ধুদের মধ্যে ঈর্ষা, হিংসা বা বিদ্বেষ থাকে না, যদি আপনি তা করেন তাহলে কেউ আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাইবেন না।বন্ধু বন্ধুই, কোনো প্রতিযোগী নন।

বন্ধু বানানোর সব থেকে সহজ উপায় হল নিজের ইতিবাচক মনোভাব বজায় রাখা। খুঁতখুঁতে স্বভাব বর্জন করুন ও একটু খোলা মানসিকতার হন। জীবনে বন্ধুর অভব হবে না।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×