somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো থাকবেন, শর্মিলী আপু.......

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো এলাকায় ছিঃ পড়ে গেল!

ব্রাউন কম্পাউন্ড এলাকাটা বড় না। ভদ্রলোকের এলাকা। এমন একটা এলাকায় এমন একটা কাজ! ছি ছি পড়ে যাবারই কথা। আরেকটা ব্যাপার, ছোট এলাকার কথা আরো অনেক বড় এলাকা নিয়ে ছড়ায়। বলার কেউ আশেপাশে থাকে না তো! বরিশালের খবর তাই আমি ঢাকায় বসে পাই,

-দোস্ত, শর্মিলী আপু তো ভাইগগা গেছে!
-ভাইগগা গেছে মানে?
-হ দোস্ত! পরশু রাতে বালিশের নিচে একটা চিঠি রাইখা ভাইগগা গেছে!

পালিয়ে গেছেন! শর্মিলী আপু পালিয়ে গেছেন!

ছিঃ ছিঃ! কি লজ্জার কথা! শর্মিলী শেষ পর্যন্ত পালাল? নষ্ট মেয়ে! কি দরকার ছিল তার এসব করার? কি ছিল না তার? স্বামীটা কত ভালো ছিল! কত ভআলো একটা চাকরী করত! এসব ফেলে পালাল শর্মিলী?

শর্মিলী আপু কি টাকাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, শর্মিলী আপুর স্বামীর টাকা ছিল। মাসে তিন লাখের মত স্যালারী, যে সে ব্যাপার নয়। কিন্তু বিয়ের সময় যিনি আপুর পাশে বসেছিলেন, তিনি কি হাজার টাকা নোটের কয়েকটা বান্ডিল ছিলেন? সারাদিনের পরিশ্রমের শেষে শর্মিলী আপু যার পাশে গিয়ে শুতেন, তার গা থেকে কি টাকার গন্ধ আসত?

কেন? শর্মিলী বুঝি সুখে ছিল না?

ছিলেন, আপু সুখে ছিলেন। লোক দেখানো সুখ! যে সুখের অভিনয় করে আজ আপনি ক্লান্ত, আমি ক্লান্ত। সেই সুখ ছিল আপুর!

আপু খুব বেশি হাসতেন। বিধাতা তাকে বত্রিশখানা দাঁত দিয়েছিলেন, আপুর কাজ ছিল সারাক্ষণ তার সবগুলো বের করে রাখা! সত্যি বলতে কি, কিছুটা বাজেই দেখাত তাকে!
বিয়ের পর আপুর হাসিটা সুন্দর হয়ে গিয়েছিল। আপু অল্প করে হাসতেন। খুব কষ্ট করে যদি দাঁতের ঝিলিক দেখা যেত।

আপুর বিয়ের পরেও আপুর সাথে ঘুরতে বেরিয়েছিলাম। হাই হিল পরে আপুর দৃপ্ত হাঁটা দেখে জানি ঈর্ষা হচ্ছিল বহু মেয়ের। আমার খারাপ লেগেছিল, আপু তো হিল স্যান্ডেল পড়েন না! আপুর খুব অপছন্দ ছিল এই হিল স্যান্ডেল। তসলিমা নাসরিনের বই পড়ে হিল স্যান্ডেল জিনিসটার উপর আপুর বিতৃষ্ণা ছিল দেখার মত!

বিয়ের আগে দেখা হলে যখন জিজ্ঞেস করতাম, "কেমন আছেন?", জবাবে প্রতিবারই তিনি কোনো নেগেটিভ উত্তর দিতেন! এটা তার স্বভাব! সবচেয়ে বেশি বলতেন, "কচু আছি!" সেদিন বেড়াতে গিয়ে জিজ্ঞেস করলাম, "আপু, কেমন আছেন?", আপু খুব হেসে উত্তর দিলেন, "ভালো আছি রে!"

সর্বদা "কচু" থাকা আপু, বিয়ের পরে "ভালো" থাকতে শুরু করলেন!

হ্যাঁ, আপুর কাছে টাকা ছিল। ভালো খাবার ছিল, পোশাক ছিল। সুখ ছিল না। ভালোবাসা ছিল না। যে যাই বলুক, যে ঘরটা বিয়ের পর একটা মেয়ে তিনটা বছর সহ্য করতে পারল না, সেই ঘরে আর যাই থাকুক, ভালোবাসা থাকতে পারে না। সম্ভবই না! আমি বিশ্বাস করি না!

অনেকদিন আপুর সাথে কথা হয় নি। আজ ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ। সেটাই স্বাভাবিক, এই সময়ে কে ফোন চালু রাখবে?

আপু ফোনটা ধরলে বলতাম, ভালো করেছেন আপু, পালিয়ে বেঁচেছেন। এই ছিঃ-এর ভয়ে যে কত মেয়ে সব মুখ বুজে সহ্য করে যায়, তার হিসেব নেই। আপনি পেরেছেন, পালিয়ে যেতে পেতেছেন, পালিয়ে গিয়ে বেঁচেছেন। শুধু এই শুভকামনা করি, যা এখানে পেলেন না, তা যেন নতুন জীবনে গিয়ে পান।

ভালো থাকবেন শর্মিলী আপু।

না না, ভালো না, "কচু" থাকবেন, আগের মত!
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×