somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি যা ভাবছেন, হয়ত তা নয়......

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#ঘটনা_১
সেই ছেলেটা, যার পাশে এখন কেউ নেই। যারা আছে, তারা থেকেও নেই। অনেক মানুষের মাঝে থেকেও যে এখন একা। তাকে কেউ দেখছে না, দেখলেও কেয়ার করছে না।

ছেলেটাও অনুভব করতে পারে এই একাকিত্ব। বুঝতে পারে, এখন তার অস্তিত্ব নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। সুক্ষ্ম চোখে তাকে পর্যবেক্ষণ করছে না কেউ।

ছেলেটা বুঝতে পারে এটাই সবচেয়ে ভালো সময়........
.
.
.
.
.
.
.
.
তাড়াহুড়োয়য় ভুলে প্যান্টের জিপারটা খোলা রয়ে গেছে, জিপারটা টেনে নেবার এটাই সবচেয়ে ভালো সময়!

#ঘটনা_২
দূর থেকে দাঁড়িয়ে দেখছে মেয়েটা। দেখেই যায় কেবল, সামনে এগুবার সাহস হয় না। এই যায়গায় দাঁড়িয়ে থেকে উঁকিঝুঁকি মারে কেবল। এত মানুষের ভিড় এড়িয়ে যদি একটু দেখা পাওয়া যায়!

একটা প্রশ্ন করার ছিল মেয়েটার। প্রথমবার দেখার পর থেকেই প্রশ্নটা করার ইচ্ছে তার। সাহস হচ্ছে না।

মনের একপাশ বলে এগিয়ে যেতে, "যা! এত করে চাইছিস যখন, যাবি না কেন? নিজের সবটুকু দিয়ে হলেও যদি পেয়ে যাস!?"
মনের অন্যপাশটা লাগাম টেনে ধরে, "তোর সবটুকু কি কেবলই তোর নিজের? স্বার্থপর কোথাকার! তোর বাবা আছে, মা আছে, ছোট দুটো বোন আছে। ওদের কথা ভাববি না?"

ভাবতেই হয়। ভালোবাসা আর স্নেহ দিয়ে যে পরিবার তাকে ঘিরে রেখেছে, তাদের কথা তো ভাবতেই হয়। সব চাওয়া তো আর পাওয়া হবে না, মেনে নিতে হয়।

ইচ্ছেটা যে তবুও মরে না!
শেষ পর্যন্ত এই ইচ্ছেটারই জয় হল। মেয়েটা আস্তে হেঁটে এগিয়ে যায়। এর মধ্যেই কাপড়-চোপড় একটু গুছিয়ে নেবার চেষ্টা, যতটুকু স্মার্ট সেজে থাকা যায়। এগিয়ে গিয়ে মেয়েটা করেই ফেলে প্রশ্নটা।
.
.
.
.
.
.
.
"চাচা, ঐ নীল রঙের জামাটা কত?"
"বারো হাজার টাকা!"
মেয়েটা আগেই জানত, দাম বেশিই হবে। এত দামী জামা তার পক্ষে এখন কেনা সম্ভব না।

#ঘটনা_৩
অনুভূতিটা মেকি নয়, একদম ভেতর থেকেই আসছে। ভেতর থেকে কে যেন ছিটকে বের করে দিতে চাইছে সব। আপনি আটকে রেখেছেন।

অনুভূতিটা কিন্তু নতুন নয় আপনার কাছে! সামনে প্রিয় মানুষটা বসে। নিরিবিলি চারপাশ। কাজটা কি ঠিক হবে? এখন, এখানে? সে কিছু মনে করবে না তো?

আপনি বাধা দিতে দিতে একসময় হাল ছেড়ে দিলেন।
আটকে রেখে কাজ নেই।
আটকে রাখা যায় না!

মুখ খুলে আপনি সশব্দে বলে উঠলেন,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"হ্যাঁএঁএঁচ্চোওওহ!!!"

আলহামদুলিল্লাহ!!!!

(আপনি যা যা ভেবেছিলেন, মিলে গেল কি? যদি মিলে যায় তবে এটা আপনার জন্য একটা বোরিং পোস্ট ছিল।
যদি ভেবে থাকেন যে এর জন্য আমি এখন ক্ষমা চাইব, তবে আপনি এইবার

ভুল ভেবেছেন!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×