somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইমতি্য়াজ আনাম মাহমুদ
একা থাকা ভালো,nএকা থাকা বোরিং!

The tale of an invisible person...... (NOT a superhero story!)

১৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তার ওইপাড়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। আমি দেখছি।
বিকেলের শেষ সূর্যের আলো তার চুলে লালচে সোনালি আগুন জ্বেলে দিয়েছে যেন। ফর্সা ত্বকে প্রতিফলিত হচ্ছে তার আলো। চোখে-মুখে একরাশ বিরক্তি নিয়ে রাস্তার ওইপাড়ে দাঁড়িয়ে আছে মেয়েটা।

আর রাস্তার এই পাড়ে দাঁড়িয়ে আছি আমি। আমাকে দেখতে কেমন লাগছে সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই আমার।

আচ্ছা, রাস্তার ওইপাড় থেকে মেয়েটাও কি আমাকে দেখে? বা আমারই পাশে দাঁড়িয়ে থাকা ব্রিফকেস হাতে লোকটা, সে কি আমাকে দেখে? কিংবা টং-এর দোকানে চা বানাতে থাকা বুড়োটা, তার বানানো চা খেতে থাকা ব্যস্ত কাস্টোমারের ভীড়, কেউ কি আমাকে দেখে?

যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে নয়'শর বেশি লোকের বসবাস, সে দেশে অন্যের দিকে না তাকিয়ে চলাটা তো কঠিনই বৈকি।
আবার যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে নয়'শর বেশি লোকের বসবাস, সে দেশে নিজেরটা গুছিয়ে নিয়ে অন্যের দিকে তাকানোর সময় কোথায়?

কখনও এমন হয়েছে আপনার?
দূর থেকে আপনি দেখলেন কাউকে। দেখতে হুবুহু আপনার বান্ধবীর মত! একই চুলের স্টাইল, একই উচ্চতা, শাড়ি পড়ার ভঙ্গীটাও তো সেইম। কি জানি বান্ধবীর নাম, "শীলা" না? আপনি হাত নেড়ে ডাকতে যাবেন, "অ্যাই শীলা আ আ আ"
সেই মুহূর্তেই মেয়েটা মুখ ঘোরাবে, আপনিও একবার ব্রেক কষবেন, "অ্যাইইইই, এটা তো শীলা না!" নাড়াতে থাকা হাতটাকে লুকাবেন কি করে? ঝট করে নামিয়ে নেবেন, অথবা হয়ত একটা রিকশাই ডেকে বসবেন হাত নেড়ে। দশ মিনিটের রাস্তা দশ টাকা রিকশা ভাড়া দিয়ে যাবেন।

অথবা, কেবল আস্তে করে হাত নামানোটাই যথেষ্ট। কে এমন দেখে ফেলবে? দেখলেও বা সে কেয়ার করবে কেন? দিন শেষে কারোরই কিচ্ছু এসে যায় না।

আমার বাস এসে গেছে, আমি উঠে পড়ি। ওইপাশের মেয়েটা এখনও বাস পায়নি। আমার দেখে খারাপ লাগে। দেখি বলেই হয়ত খারাপ লাগে।

আমি সবকিছুই দেখি। ভালোটা দেখি, খারাপটা দেখি। মানুষ দেখি, অমানুষও দেখি। আমার এক বাসের চারপাশ ঘিড়ে রঙ বেরঙ-এর প্রাইভেট গাড়ি (ওরফে "প্লাস্টিক") চলে। আমি সেগুলোও দেখি। গাড়ির ভেতরের মানুষও দেখি। তাদের নাকে হয়ত এখন এয়ার ফ্রেশনারের মিষ্টি গন্ধ। বাসে মানুষের ঘামের গন্ধ নিতে নিতে আমার গন্ধের সেন্সটাই বিলুপ্তপ্রায়। তাদের হয়ত পছন্দমত তাপমাত্রা মেপে নেবার ব্যাবস্থা আছে। আমি প্রাকৃতিক ঋতুর সুবিধাটাও পাই না কখনো। সিরিয়াসলি, লোকাল বাসে শীতকাল বলতে কিছু নাই, ঘামতে হয়ই। শীতকালে বেশি ঘামাই; গরমকালে ঘামাই অনেক বেশি!

বাসে ঝুলে সারাবছর ঘামতে ঘামতেই আমি স্বপ্ন দেখি। সাধারন মধ্যবিত্তের চিরকালের স্বপ্ন। "একদিন ওইরকম একটা গাড়ি আমারও হবে, থাকার একটা বাড়ি হবে।" বয়স বাড়লে স্বপ্ন আরো ডালপালা ছড়ায়, "বাড়িটাকে সাজিয়ে জীবনটাকে গুছিয়ে নেবার জন্য এক যোগ্য সঙ্গী আসবে জীবনে। তাকে নিয়ে ওই গাড়িটাতেই লং ড্রাইভে যাব!"

আমার নিজের সেই প্রিয় মানুষটার কথা মনে পড়ে।

মনে কিছুটা আবেগ নিয়ে সেও তো কোনোদিন তাকায়নি আমার দিকে........
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×