সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
"পুলিশ কবে মানুষ হবে?"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সেদিন অফিস থেকে বাসায় ফিরছিলাম রিকশায়। বাংলামোটর থেকে মগবাজার হয়ে যাব মালিবাগ। মগবাজারে চিরাচরিত দীর্ঘ ট্রাফিক সিগনাল এ পড়লাম। রিকশার পাশে ছিল একটি এম্বুলেন্স। ভিতরে উঁকি দেয়া শোভন নয় জেনেও রিঙ্া চালকের কথায় দেখলাম একটি 7/8 মাসের শিশু । যার কিনা শঁ্বাস কষ্টের জন্য অঙ্েিজন মাস্ক লাগানো আছে। সিগনালে সবুজ বাতি জ্বললেও না ছাড়ার রীতি বোধ হয় বাংলাদেশেই আছে, এম্বুলেন্সের জানালায় শিশুটির মায়ের চেহারা দেখে বুঝলাম উনি কাঁদছেন। বাচ্চাটাকে দেখে নিজের ছোট মেয়েটার কথা মনে হলো। বুকটা হু হু করে উঠলো। ড্রাইভার কর্তব্যরত সার্জেন্টকে অনুরোধ করতে গেলো তাড়াতাড়ি সিগনাল ছেড়ে দিতে। কিন্তু তাতে সে কর্ণপাত করলো না, তার কাছে মুমুর্ষ রোগীর চাইতে ভিআইপি বেশী দামী। আরও কিছুন পর আবারও অনুরোধ করার পর পুলিশের দয়া হলো। আমি চিৎকার করে এর কারণ জানতে চাইলাম। সে কিছু বললো না। আবারও চিৎকার করাতে সার্জেন্ট আমাকে ধাওয়া করতে উদ্যত হলে রিঙ্াচালকের দ্রুততায় সে যাত্রা মান-সম্মান নিয়ে বাঁচলাম। আমার প্রশ্ন এ দেশের "পুলিশ কবে মানুষ হবে?"
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রুবা

তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
যতবার শেষ, ততবার শুরু

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।