খোলা জানালা খোলা দখিন দ্বার
খোলা এ হৃদয় এসোনা আবার...
মনে পড়ে সুখ, বৃষ্টি দিনের কথা
মনে পড়ে খুব মুখটি তোমার...
শীতের সকালে সেই দাদুর সনে
চায়ের ফাকে দেখা এই চোখ টেনে
মনে পরে বারবার...
অচেনা গায়ে সেই ভীরু পথ চলা
আবেগে হারিয়ে কত কথা বলা
ইচ্ছে হয় ফিরে পাবার...
ছল করে তোমার- সেই অঙ্ক করা
সবার আড়াল করে সেই হাত ধরা
মনে কী পরে তোমার...
তুমি মেঘ ঢাকা রাতে এখনো বিজলি
তোমার ভালবাসায় আজো পথ চলি
তুমি ফিরে এসো আবার...
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



