স্মৃতিসৌধ, তুমি মোর প্রাণে পীড়াসুর
সততই তুমি স্থির- শহিদ স্মরণে
তোমার টানে ব্যথিত এ প্রাণ প্রচুর-
উন্মাদ । শহিদ-শোঁকে শ্রদ্ধা ও চরণে
তোমার স্মৃতি কাঁদায় রক্ত ভেজা রণে
তুভি মোর খুব কাছে, নও অতিদূর
সত্যিই তুমি জাগ্রত কর- স্মৃতিচূড়
প্রতিশোধের আগুন জ্বালো সব মনে
হায়রে অবুঝ মন- শুধু পুষ্পে বরি-
কেন যাও তাঁরে ভুলে ? দেশের কারণে-
রঞ্জিত হয়েছে- ঢেলে তাজা রক্তবারি
চেতনার বাস্তবতা দাও নিঃসরণে
স্বপ্ন পুরণ নাকরে, শ্রদ্ধা কিছু ক্ষণে ?
আর পাব তাঁরে..? জাগো সে অনুসরণে...
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



