স্বাধীনতা তুমি, বাংলার অহংকার
স্বাধীনতা তুমি, বাঙালির অধিকার
স্বাধীনতা তুমি, আলো- জিবন-দিশার
স্বাধীনতা তুমি, রক্তে গড়া এ বাংলার
স্বাধীনতা তুমি, দুঃখিনী মায়ের হাসি
স্বাধীনতা তুমি, আছো বাঙালির প্রাণে মিশি
স্বাধীনতা তুমি, আঁধার রাতের শশী
স্বাধীনতা তুমি, সফলতা রাশি-রাশি
স্বাধীনতা তুমি, রক্ত হ্রদের প্রতিদান
স্বাধীনতা তুমি, কোটি বাঙালির সম্মান
স্বাধীনতা তুমি, বাংলা-কান্নার অবসান
স্বাধীনতা তুমি, বাংলার নব প্রাণ
স্বাধীনতা তুমি, লক্ষ শহিদের স্বপ্ন-ফুল
স্বাধীনতা তুমি, অসীম সাগরে প্রাপ্ত কূ্ল
স্বাধীনতা তুমি, পল্লি বালার খোলা চুল
স্বাধীনতা তুমি, আকশ সমতুল
স্বাধীনতা তুমি থাক- বাস্তব কর্মে
স্বাধীনতা তুমি থাক- বাঙালির মর্মে
স্বাধীনতা তুমি থাক- শেত্ব-কৃষ্ণ চর্মে
স্বাধীনতা তুমি থাক- সবার ধর্মে
স্বাধীনতা তুমি, আমার অগ্রদ্বার
স্বাধীনতা তুমি, আমার বিভাশার
স্বাধীনতা তুমি, আমার উঁচু ঘার
স্বাধীনতা, স্বাধীনতা তোমার প্রতি- করবনা অবিচার...
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



