somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিআইএর দুর্ধর্ষ যত অভিযান।পর্ব-3

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য স্টারগেট প্রজেক্ট

ভবিষ্যৎকে বিশ্লেষণ করার অনন্য ক্ষমতা নিয়ে শুরু হয়েছিল দ্য স্টারগেট প্রজেক্ট। এক কথায় বলতে গেলে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের জন্যই এ প্রজেক্ট শুরু হয়। যুক্তরাষ্ট্র সরকার সিআইএকে দিয়ে করানো সবচেয়ে বড় আকারের প্রজেক্ট হিসেবে কুখ্যাতি পেয়েছিল এই স্টারগেট। মেধাবী সাইকিক তথা মনোবিজ্ঞানীদের হাত করেছিল সিআইএ। তাদের সংখ্যা ঠিক কত ছিল গোপনীয়তা ভেঙে সেটা আজও কেউ বের করতে পারেনি। তবে তাদের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার ঢালা হয়েছিল। বিজ্ঞান স্বীকৃতি দেয়, অসাধারণ মেধাবীদের যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করে অন্য সাধারণের চেয়ে শতকরা ১৫ ভাগ বেশি সঠিক তথ্য বা ভবিষ্যৎ ফলাফল বলে দিতে পারে। আর সাইকিক দিয়ে ঠিক এটাই বের করে আনতে চেয়েছিল সিআইএ। তারপর মাস্টার প্ল্যানটা খুব সহজ। একটি হামলার পর প্রতিপক্ষ ঠিক কি জবাব দেবে সেটা আগেই জেনে ফেলা। ব্যস, তারপর তো পুরোটাই নিয়ন্ত্রণে। গোপন নথিপত্র ঘেঁটে শত্রুদের পরিকল্পনা জেনে ফেলার চেয়েও এটা জেনে ফেলা কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিশ্চয়ই অনুমেয়। তবে সিআইএ দ্য স্টারগেট প্রজেক্টে হয়তো বা সফলতা পায়নি বলেই অনেকের ধারণা। অসংখ্য সাইকিকের গোপনীয়তা ভেঙে যাওয়ার আশঙ্কায় প্রজেক্টটি বন্ধ হয়ে গিয়েছিল। অবশ্য এখনো অনেকে বিশ্বাস করে, সিআইএ প্রজেক্টটি নিয়ে কাজ করে যাচ্ছে।

অপারেশন নর্থউডস

১৯৬০ সালে সিআইএ'র সামনে একটি চ্যালেঞ্জ এসে দাঁড়ায়_ কিউবার ভিত্তি বলে পরিচিত ফিদেল ক্যাস্ট্রোকে ক্ষমতা থেকে সরাতে হবে। সিআইএ সবচেয়ে সহজ পথটি খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। শেষে সিআইএ যে পরিকল্পনা কষে সেটা শুনে অাঁতকে ওঠে অনেকেই। কিন্তু পুরো মাস্টার প্ল্যান নিয়ে সিআইএ গুছগাছ শুরু করে। পরিকল্পনাটা ছিল আমেরিকানদের দিয়ে ইউএসের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যা করা হবে। হত্যা পরিকল্পনার মূলে থাকবে, আমেরিকায় সন্ত্রাস আর খুনের একটা মারাত্দক ছকে বিস্তার করা এবং এই অস্থিরতার দায়ভার দেওয়া হবে কিউবার শক্তিমান ফিদের ক্যাস্ট্রোর ওপর। সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিয়ে কিউবায় সামরিক হামলা এবং ফিদেল ক্যাস্ট্রোর পতন নিশ্চিত করা। এ ভয়াবহ মাস্টার প্ল্যান শুধু জন এফ কেনেডির সম্মতির অভাবে বাতিল হয়ে যায়। কিন্তু তার মৃত্যুর পর সিআইএ'র এই মাস্টার প্ল্যান গোপন থলে থেকে বেরিয়ে আসে। বোদ্ধারা বলেন, অপারেশন নর্থউডস বাস্তবায়ন না হলেও এই মাস্টার প্ল্যান এখনো নানা দেশে নানাভাবে ব্যবহৃত হচ্ছে। নিজ দেশে সন্ত্রাসী হামলায় অন্য প্রতিদ্বন্দ্বী দেশকে অভিযুক্ত করে শান্তি প্রতিষ্ঠার নামে সামরিক হামলা চলছে। সিআইএ'র এই মাস্টার প্ল্যান সর্বকালের সবচেয়ে নগ্ন গোয়েন্দা কৌশল হিসেবে বিবেচিত।

অপারেশন ফোনিক্স

প্রেসিডেন্ট কেনেডি নিহত হওয়ার পর ভিয়েতনামে মার্কিন অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। তখন এ একটি হত্যা আরও হাজার হাজার মানুষ হত্যার উপলক্ষ হয়ে সামনে চলে আসে। বিশেষ করে প্রেসিডেন্টের মৃত্যুর বদলা নিতে সিআইএ তার সর্বোচ্চ শক্তি দিয়ে উঠেপড়ে লেগে যায়। আর সেই লক্ষ্যে ১৯৬৪ সালে সিআইএ'র পরিকল্পনায় টংকিং উপসাগরের তীরবর্তী এলাকায় উত্তর ভিয়েতনামি সৈন্যদের ছদ্মবেশে অবস্থান নেয় মার্কিন বাহিনী। আর মার্কিন মার্সেনারিদের হামলায় ১০ হাজার দক্ষিণ ভিয়েতনামি নিহত হন। এর পেছনে ছিল আরেক রহস্য। এ হামলার দোহাই দিয়ে আমেরিকা উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। একই সঙ্গে পূর্ণতা পায় অপারেশন ফোনিঙ্। ১৯৬৭ থেকে ১৯৭২ সালের মধ্যে সিআইএ খুন করে ৩০ হাজারের বেশি উত্তর ভিয়েতনামি রাজনীতিবিদ। এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ ও জঘন্য গণহত্যা হিসেবে কুখ্যাত। সিআইএ এত বড় আকারে কোনো অভিযান কমই করেছে। আর তাদের পরিচালিত যে কোনো অভিযানে এত মানুষ হত্যা করার নজিরও নেই।

সংগৃহিত
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×