somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুগে নয়, বুঝে শুনে আসুন

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চলুন শুরুতেই টাইম মেশিনে এক ধাক্কায় ১২ বছর আগে ফিরে যায়। ২০০৮ এর দিককার সময়ে দেশে কম্পিউটাররের প্রচলন বাড়ার সাথে সাথে দেশে কম্পিউটার ইন্জিনিয়ার এর ডিমান্ড প্রচুর বেড়ে গিয়েছিল। এরফলে কি হল? সবাই এমন গনহারে এই সাবজেক্ট নিয়ে পড়া শুরু করলো যে এর ৫ বছর পরেই দেখা গেল দেশে ভুরি ভুরি সিএসএ পাশ করা স্টুডেন্ট যারা তাদের যোগ্যতা,চাহিদা অনুসারে কাজ,চাকরি পাচ্ছে ন

এরপর যেটা হল, হুট করে দেশে বিবিএতে পড়ার প্রচলন শুরু হল। স্কুল কলেজে সায়েন্স নিয়ে পড়লেও ভার্সিটিতে এসে বিবিএতে পড়ছে এমন হাজারো উদাহরণ। এতে কি হল? বর্তমানে কর্পোরেট জব সেক্টরে চাকরির তিব্র সংকট। পোস্ট খালি আছে একটা কিন্তু আবেদন করছে ১-২ হাজার। প্রতি ১০০ জনে ৬০-৭০ জনই বিবিএর স্টুডেন্ট, অথচ অনেক সাবজেক্ট, সেক্টর রয়েছে যেখানে দক্ষ জনশক্তির বড়ই অভাব।

এবার আসুন দেখি এই সমস্যাগুলো কেন হল? আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হুজুগে পড়ে কাজ করা। আমরা ভবিষ্যৎ চিন্তা না করে বর্তমানটাই ধরে বসে হুজুগে পড়ে কাজ করি। এরফলে যেটা হওয়ার সেটাই হয় স্বাভাবিকভাবে,কিন্তু গালি দি অন্যকিছুকে

বর্তমানেও ই-কমার্সের হুজুগ চলছে৷ এখন তো আবার করোনা সুরক্ষা প্রোডাক্ট, আম নিয়েও হুজুগে পড়ে ভালভাবে না জেনে, বিজনেসের ব্যাসিকটাই রেডি না করে বিজনেস শুরু করে দিচ্ছে।

ই-কমার্সের হুজুগ চলছে, জোয়ার চলছে। আমার তো মনেহয় হিসেব করলে দেখা যাবে প্রতি ঘরে একজন করে সেলার পাওয়া যাবে। সবাই ব্যাসিকটা না জেনে, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছে সেটার ভবিষ্যৎ না ভেবেই কাজ শুরু করে দিচ্ছ৷ কিন্তু দিনশেষে ভাল সেলস জেনারেট করছে কয়জন?? বিজনেস শুরুর আগেই একটু খোঁজখবর নিয়েছেন কি??

আমি ২০১৭ তে বিজনেস শুরু করি ৫ বছর পরে ২০২২ সালে ই-কমার্সের প্রসার কেমন হবে,কাস্টমার কেমন থাকবে, মানুষ ধরণের সেলার, কোন ধরণের প্রোডাক্ট খোঁজ করবে,সেসব আগে থেকে চিন্তা ভাবনা করে নিয়ে। কিন্তু দুঃখজনক হচ্ছে ৫ বছর লাগবে না, ৬ মাস পরের মার্কেট সম্পর্কেও চিন্তাও করেছেন এমন সেলারের সংখ্যা খুবই কম। জিজ্ঞেস করলেই সবার কমন কথা, একদিন বড় কিছু করার ইচ্ছে আছে। কিন্তু আসলেই কি করার টার্গেট সেটাই ওনি নিজেই জানেন না। অনেকটা মহাসমুদ্রে লক্ষ্যবিহিন জাহাজ ভাসিয়ে দেওয়ার মত, যেটা দিনশেষে গন্তব্যে পৌঁছায় না।

আপনি ফুটবল খেলতে নামেন প্রতিপক্ষের জালে গোল দেওয়ার টার্গেট নিয়ে, মাঠের ১১ জন প্রতিপক্ষকে নিজের দক্ষতায় পাশ কাটানোর টার্গেট নিয়ে। তাহলে বিজনেসের খেলার মাঠে কেন লক্ষ্য ছাড়ায় আসছেন?? একটু ভেবেছেন কি??

আপনি ভাল রান্না পারেন, তাই হোমমেইড ফুড নিয়ে পেইজ খুলে বিজনেস শুরু করে দিলেন। কিন্তু আপনি খাবার নিয়ে আসলেই কতটুকু জানেন?? খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করেন কি?? বিভিন্ন রকমের খাবার টেস্ট করার ব্যাপারে আপনার অভিজ্ঞতা কতটুকু?? নতুন নতুন আইটেম বানানো, ভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে কখনো ভাবেন কি??

আপনি শাড়ি, ড্রেস আইটেম নিয়ে কাজ করছেন,কিন্তু সেসব নিয়ে আপনার জ্ঞান কতটুকু?? কোন শাড়ির ইতিহাস কি? কিভাবে সংরক্ষণ করলে সেটা সবথেকে ভাল থাকবে সেটা সম্পর্কে আপনি কতটুকু জানেন?? বছরের কোন সময়ে কোন ধরণের কাপড় পড়াটা আরামদায়ক সেটা সম্পর্কে ভাল জ্ঞান রাখেন নি?? কোন সময়ে কাস্টমারের কাপড়ের চাহিদা বেশি থাকে সেসব নিয়ে এনালাইসিস করেন কি??
বিজনেসে আসার আগে নিজেকেই প্রশ্ন করুন, আপনি কি অন্যরা করছে তাই আপনিও করবেন এই হুজুগে আসছেন নাকি প্রোডাক্ট সম্পর্কে ভাল জ্ঞান নিয়ে, বিজনেসের ব্যাসিক জায়গাটা সেট করে তবেই আসছেন?? আপনার নূন্যতম ৬ মাসের প্ল্যান রেডি আছে তো??

একটা কঠিন বলে শেষ করি " হুজুগে পড়া কিছুর ফলাফল কখনো ভাল হয় না সবার জন্য। আপনি হুজুগে পড়ে কাজ শুরু করে দিনশেষে শূন্য হাতেই থাকবেন নাকি এমন কোন কাজ করবেন যেখানে আপনাকে দেখেই হুজুগ শুরু হবে। যে কোন হুজুগে তারাই লাভবান হয়,তাদের দেখেই হুজুগটা শুরু হয়।

তাই ফলোয়ার নয়, ক্রিয়েটর হোন। হুজুগে না পড়ে ফাঁকা মাঠ খুঁজুন। এক দুই বছর পরে কোন ধরণের প্রোডাক্টের চাহিদা বেশি থাকবে, টার্গেট কাস্টমার কারা হবে সেসব ভাবুন

কাজি ইরফান

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৬
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×