somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনটেন্ট টিপস

০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনটেন্ট বলতে কি বুঝায় সেটা মোটামুটি আমরা সবাই জানি। এই যে আমরা পোস্ট লিখছি এটা, ছবি আপলোড করছি,ভিডিও আপলোড করছি সবই কনটেন্ট। ছবি,ভিডিওর দিকে আমি যাচ্ছি না, আমি লিখিত কনটেন্টের কিছু টিপস শেয়ার করতে চাই আপনাদের সাথ। প্রথমেই বলে রাখি আমি কনটেন্ট লেখায় অত ভাল না,আমি নিজেই এখনো শিখছি বিভিন্ন মাধ্যমে। সেই শেখা থেকেই কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই জাস্ট। আমি যেভাবে কনটেন্ট লিখি মূলত সেসব নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার করার সাহস করছি

১. হেডলাইন ঃ– যে কোন ধরণের কনটেন্টের জন্য একটা ক্যাচি হেডলাইন খুবই জরুরি। ফেসবুকের রিসার্চ ডাটা অনুসারে মানুষ একটা কনটেন্টের পিছনে ১ সেকন্ডেরও কম সময় ব্যায় করে। তাই আপনার হেডলাইনটি এমন হতে হবে যাতে পড়া মাত্রই মানুষ সেখানে আটকে যেয়ে পুরো লেখাটি পড়তে আগ্রহী হয

২. জ্ঞানঃ– আপনি একটি ভাল কনটেন্ট তখনই লিখতে পারবেন যখন সেই বিষয়ে আপনার ভাল জ্ঞান থাকবে। আপনি যতবেশি জানবেন ততই ভাল লিখতে পারবেন এটা খুবই কমন বিষয়। তাই কোন টপিকসে লেখার আগে সেটা সম্পর্কে কিছু পড়ালেখা করে নেওয়া ভাল। কনটেন্টে ইনফরমেটিভ কিছু তথ্য এড করুন। এতে কনটেন্টের মান বাড়বে

৩. উদাহরণঃ– খেয়াল করে দেখুন, আপনি নিজে কিন্তু কোন একটু বিষয় সাধারণভাবে যেভাবে বুঝতে পারেন তার চাইতে ভাল বুঝতে পারেন যদি উদাহরণ দিয়ে কেউ সেটা বুঝায়। তাই চেষ্টা করুন কনটেন্টে উদাহরণ ব্যাবহার করতে, এতে বিষয়টি বুঝা অনেক বেশি সহজ হয়।

৪. সহজ ভাষাঃ– আপনি নিজে ভাবুন তো, কোন ধরণের কথা আপনি নিজে পছন্দ করেন?? সহজভাবে কিছু বলা নাকি একটু অফিশিয়ালি কঠিন টাইপের কথা?? নিশ্চয় সহজ,তাই না? তাই আপনার কনটেন্ট লেখার সময়ও চেষ্টা করুন নিজের মত করে সহজ ভাষায় লেখার জন্য

৫. প্যারাগ্রাফ নয় রচনাঃ– এই বিষয়ে মোটামুটি আমরা সবাই ভুল করি। আমরা একসাথেই সব লিখে ফেলি যার ফলে লেখাটা হয়ে যায় বোরিং। কিন্তু সেটা না করে আমি এই পোস্টটি যেভাবে স্পেস দিয়ে দিয়ে প্যারা আকারে লিখছি সেভাবে যদি লিখেন তো লেখাটা পড়তে চোখের আরাম হয়, বিষয়টা বুঝতে সুবিধা হয়।

৬. ছবিঃ– একটি রিসার্চ ডাটা অনুসারে যে কনটেন্টে ছবি থাকে সেটা অন্য কনটেন্টের তোলনায় ৭৪% বেশি রিচ হয়। তাই চেষ্টা করুন যে টপিকসে কনটেন্ট লিখছেন সেই রিলেটেড কোন ছবি এড করতে। এতে আপনার কনটেন্টের রিচ অনেক বেড়ে যাবে

৭. প্রশ্ন ছুড়ে দেওয়াঃ– আপনি পুরো কনটেন্ট লিখার শেষে একটা উপসংহার টেনে পাঠকের কাছে প্রশ্ন ছুড়ে দিতে পারেন,কুইজ এড করে দিতে পারেন। এতে কনটেন্টে কমেন্টস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ মানুষ প্রশ্নের উত্তর, কুইজ দিতে পছন্দ করে।

৮. সময়ঃ– এই ভুলটা আমরা মোটামুটি সবাই করি। ফেসবুকের কিছু পিকটাইম,অফপিক টাইম আছে। কিছু সময়ে ফেসবুকে মানুষের এক্টিভিটি বেশি থাকে,কিছু সময়ে কম। এই কারণে দেখবেন কিছু নির্দিষ্ট সময়ে কোন পোস্ট করলে এক মিনিটেই ১৫-২০ টা লাইক চলে আসে,আবার কিছু সময়ে ৩০ মিনিটে ৫টা লাইকও আসে না। তাই পিকটাইম খুঁজে বের করে সেই সময়ে কনটেন্টটি পোস্ট করুন, এতে ভাল রিচ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়

৯. ইমুজিঃ– কনটেন্ট ইমুজির ব্যাবহার খুব গুরুত্বপূর্ণ। কঠিন জায়গায় সঠিক ইমুজির ব্যাবহার করলে পাঠক কনটেন্টের সাথে অনেক বেশি কানেক্টেড হয়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে ইমুজির ব্যাবহার যেন অতিরিক্ত না হয়ে যায়

মোটামুটি আমি নিজে কনটেন্ট লেখার সময় এই টিপসগুলো কাজে লাগানোর চেষ্টা করি। জানি না এগুলো কতটুকু কার্যকরি, তবে কিছুটা তো বটেই। আমি নিজেও এখনো শিখছি,আপনাদের থেকেই শিখছি। তাই টিপসগুলো কেমন লাগলো, এই বিষয়গুলো আগে থেকে কেমন ফলো করতেন, আমার কোথায় কোথায় ভুল আছে সেসব কমেন্টসে জানিয়ে দি

কাজি ইরফান
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ রাত ১০:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×