কি হবে এদেশের?
১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক'দিন আগে মাত্র ৪০ হাজার টাকা চিনতাইয়ের ঘটনায় ৬ জন বনী আদমকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন ৭০ লক্ষ টাকা সহ হাতে নাতে ধরার পরও দু'জন কে ছেড়ে দেয়া হলো। তদন্ত করার জন্য সুরঞ্জিত বাবু পি এস কে নিয়োগ দিলেন। যার বিরুদ্ধে ঘুস নেয়ার অভিযোগ সেই তাদেরকে দিয়েই হাস্যকর তদন্তের চেষ্টা। কি হবে এদেশটার?
গাল মুখ ভেংচিয়ে কথা বলার পন্ডিত সুরঞ্জিত বাবুদের ভন্ডামীর কোন বিচার কখনো কি এদেশের মানুষ দেখতে পাবে। নাকি অতীতের মত সরকারি প্রশাসন যন্ত্র গুলো কালো বেড়ালটিকে পালিয়ে থাকার ব্যাবস্থা করে দেবে।
খুন করে এমপি শাওন বেঁচে গেল, ফেঁসে গেল তার ড্রাইভার।
আরেক মন্ত্রীর ভাই নরসিংদীর মেয়র খুনের আসামী হবার পরেও জামিনে বেরিয়ে এসে দেশ বিদেশে ঘুরছে।
সাগর রুনী হত্যার পর ৪৮ ঘন্টার ভেতর হত্যাকারীদের ধরা হবে ঘোষনা দেয়ার পর দুই মাস গত হয়েছে। বিচারেরর কোন আশা নাই।
সৌদী আরবের একজন কুটনীতিককে হত্যা করা হল। কিন্তু হত্যার কোন ক্লু বের হলনা।
কি হবে এদেশের?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন