somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেজর জিয়াকে লেখা চিঠি নিয়ে সৃষ্ট নতুন ঝড়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে এসে আজ মেজর জিয়াকে কর্ণেল বেগের লেখা চিঠি নিয়ে ভালোই যুদ্ধ দেখতে পেলাম। ভালো, আমাদের রাজনীতিবিদ এবং তাদের একনিষ্ঠ ভক্তদের যুক্তি-তর্ক বড়ই মনোমুগ্দ্ধকর। তাহলে চলুন দেখে ফেলি চিঠি টাতে কি লেখা আছে।

Major Zia Ur Rahman, Pak Army, Dacca

We all happy with your job. We must say good job! You will get new job soon.

DonÕt worrie about your family. Your wife and kids are fine.

You have to be more carefull about major Jalil.

Col. Baig Pak Army

May 29. 1971

Reference

কি জানি ভাই, সত্য কি মিথ্যা। তবে এই কর্ণেল বেগ বড়ই দুর্বল মানের অফিসার। কনিষ্ঠ অফিসার কে চিঠি লেখার সময় ভদ্রলোক কে আরো সচেতন হওয়া উচিৎ ছিলো।

পাকিস্তান আর বাংলাদেশ সেনাবাহিনী লেখালেখির সময় প্রায় একই Staff Duties Manual ব্যবহার করে এবং ব্যবহৃত abbreviation গুলোও প্রায় এক।

বেগ সাহেব মেজর জিয়াকে Major Zia Ur Rahman না লিখে Maj Zia/ Dear Maj Zia লিখলে ভালো করতেন। We all happy with your job না লিখে We all are happy with your job লিখলে grammatical mistake এড়াতে পারতেন। carefull বানানটা careful লেখা উচিৎ ছিলো।

ডিজুস পোলাপানের মত DonÕt না লিখে Do not/Don't লিখতে পারতেন। আর worrie না লিখে worry লিখলে বানানটা আবারো ভুল হত না।

সবার শেষে উনি Col. Baig Pak Army লিখলেন। মেজর জিয়ার পদবী আর নামের পরে Pak Army লেখার আগে উনি একটি কমা ব্যবহার করেছেন কিন্তু নিজের পদবী আর নামের শেষে তা কেন করলেন না তা বড়ই দুশ্চিন্তার বিষয়। আবার মেজর জিয়ার পদবী De-abbreviated form এ লিখলেও নিজের পদবী Colonel না লিখে Abbreviated form এ লিখলেন। আবার Abbreviated Form এ লেখার সময় পদবীর পর full stop দিয়েছেন। Staff Duties Manual অনুযায়ী পদবীর পর full stop ব্যবহার করা যায় না এটা বেগ সাহেবের মত সিনিয়র অফিসারের মনে রাখা উচিৎ ছিলো।

বেগ সাহেবের আরো মনে রাখা উচিৎ ছিলো Staff Duties Manual অনুযায়ী তারিখ May 29. 1971 না লিখে 29 May 1971 লেখাটাই সিদ্ধ।

Staff Duties Manual এ এত দুর্বল অফিসার কিভাবে কর্ণেল পদবীতে পদোন্নতি পেলেন তা বড়ই চিন্তার বিষয়। এই জন্যই তো পাকি সেনাবাহিনীর এই অবস্থা।

আজীবন পড়ে এসেছি জিয়া সাহেব ২৫ মার্চ চট্টগ্রাম থেকে শুরু করে পরে সিলেট, জামালপুর/শেরপুর এলাকায় যুদ্ধ করেছেন। মাঝখানে ২৯শে মে তে ঢকায় কখন এলেন কিছুই বুঝতে পারলাম না। মার্চ থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে ঢাকায় আসার তথ্য আজ প্রথম জানলাম। কি জানি কি হলো। আমি তো যুদ্ধের ১০ বছর পরে জন্ম নিয়েছি। তাই সত্য মিথ্যা কিছুই বুঝতে পারছি না।

সবার শেষে আমার কথা। আমার লেখা আপনাদের কাউকে দুঃখ দিলে বা কাউকে অতি আনন্দিত করলেও আমাকে আপনাদের দলের বা দলের বিপক্ষের মনে করবেন না।
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×