নীচের ছবিটি দেখে কয়জন বলতে পারবেন এটি কিসের ভবন? আমি জানি অধিকাংশই পারবেন না।
না, এটা কোন পাঁচ তারকা হোটেল বা কর্পোরেট কোন কোম্পানির ভবন না। এটা একটা সরকারী হাসপাতাল। রাজধানীর বিমান বন্দরের কাছেই "কুর্মিটোলা জেনারেল হাসপাতাল"। এই হাসপাতালে মাত্র ১০ টাকায় টিকেট কেটে চিকিৎসা সেবা নিতে পারবেন। বিনা ভাড়ার বিছানায় ভর্তি হয়ে নিতে পারবেন জটিল রোগের চিকিৎসাও। সকল পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন সরকার নির্ধারিত সামান্য অর্থেই। অর্থাৎ আপাদমস্তক একটি সরকারী হাসপাতালের সকল সুযোগ, সুবিধা আপনি পাবেন এখানে।
ভাবছেন কবে এই হাসপাতাল উদ্বোধন হবে? অনেক আগেই হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হাসপাতালটি রোগীর ওভাবে প্রায়ই খালি পড়ে থাকে। ভাবছেন রূপকথার গল্প? জি না, এটাই সত্যি। রীতিমতো হাসপাতালের সামনের সরকে বড় করে সাইনবোর্ড লাগানো আছে এটা একটি সরকারী হাসপাতাল। জনসাধারণের জন্য উন্মুক্ত। কিন্তু তাতেও তেমন একটা কাজ হচ্ছে না। এর একটি বড় কারণ কি জানেন? প্রচারণার অভাব। অর্থাৎ মানুষের কাছে এই হাসপাতালের খবর পৌঁছে নাই। আমাদের মহান মিডিয়া সারাদেশে চিকিৎসা ব্যবস্থা নিয়ে রিপোর্ট করে করে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু এই হাসপাতালটি উনাদের নজরে পড়ে না। এটার প্রচার করার কথা উনাদের মেধাবী মস্তিস্কে আসে নাই কোনদিন। এই হাসপাতাল নিয়ে মিডিয়ায় কোন রিপোর্ট হতে দেখেছেন? দেখেন নাই। আমিও দেখি নাই। অনেক আগে বাংলাদেশ প্রতিদিনে ছোট্ট একটা রিপোর্ট চোখে পড়েছিল। কিন্তু দেশের বাঘা বাঘা অন্যসব মিডিয়ার চোখে এত্তবড় একটা হাসপাতাল ধরা পড়ে নাই আজতক।
মৌমাছির কাজ হচ্ছে ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করা। আর দাঁতাল শুয়োরের কাজ হচ্ছে আগারে বাগাড়ে ঘুরে গুয়ের খোঁজ করা। মিডিয়া যদি নিজেরে শুয়োরের লেভেলে দেখতেই আনন্দ পায়, কার কি বলার আছে???
অরিজিনাল লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


