ইনগ্রেডিয়েন্টঃ একটি সাপ, পরিমানমত লবন, কলাপাতা, মাটি।
প্রস্তুত প্রনালীঃ প্রথমে সাপটি লম্বায় মেপে নিন। সাপটি যত ফুট লম্বা, তার মাথা ও লেজ থেকে তত ইন্চি কেটে ফেলে দিন। সাপটি যদি ৬ ফুট লম্বা হয়, তাহলে মাথা ও লেজের দিকে ৬ ইন্চি করে কেটে ফেলে দিন।
এবার সাপের চামড়া ঠিক খাসীর চামড়ার মত করে টেনে খুলে ফেলুন। তারপর সাপের নাড়ী-ভূড়ি ফেলে দিন এক টানে। এবার সাপটিকে ছোট ছোট করে কাটুন, কিন্তু অংশগুলো যেন পুরোপুরি বিচ্ছিন্ন না হয়।
এবার সাপের মাংসের ভেতরে শিক প্রবেশ করান এবং মাংসের উপরে পরিমানমত লবন ছিটিয়ে দিয়ে কলাপাতা দিয়ে ঢেকে দিন। তারপর মাটি ভিজিয়ে কলাপাতার উপরে মাখিয়ে তার উপরে আরেক প্রস্থ কলাপাতা দিন। এবার আগুনে ঝলসান। কিছুক্ষন পরে প্রস্তুত হয়ে যাবে সুস্বাদু স্নেক বারবিকিউ।
না, এটা কাউকে পরিবেশন করতে হবে না। আপনি যদি গহীন জংগলে হারিয়ে যান, তাহলে বেচে থাকার জন্য বিভিন্ন খাবারের একটার প্রস্তুত প্রনালী বললাম। একে বলে সারভাইভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



