somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যে মন্তব্যগুলোর জন্য ব্লক খেলাম

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২য় কোন ব্লগারের কাছে ব্লক খেলাম। এবারের ব্লগার কুকরা। তো কেন ব্লক খেলাম। ২টো সাম্প্রতিক ঘটনা নিয়ে উনি কিছু গল্প বানাচ্ছিলেন। তাই লোভ সামলাতে পারলাম না, মন্তব্য করেই ফেললাম। ব্যাস, আর যাই কোথায়। শুভ ব্লক মোবারক। কি সেই মন্তব্যগুলো যার জন্য ব্লক খেলাম।

উনি " যে বাহিনীর সদস্যরা শহীদ সহযোদ্ধার দেহটাকেও অবহেলা করে, তাদের দ্বারা নিরস্ত্র মাদ্রাসা ছাত্র হত্যা করাই সম্ভব; সীমান্ত রক্ষা করা এইসব কাপুরুষদের কাজ না। " নামে একটি লেখা লিখলেন যার মূল বক্তব্য ছিলো বিজিবি'র সদস্যরা তাদের শহীদ সহকর্মীর লাশ পঁচে দুর্গন্ধ হয়ে যাওয়ায় অবহেলা করে লাশ কাঁধে নেয়নি। সেখানে আমার মন্তব্য ছিলো:



"আপনি বলেছেন সহকর্মীর লাশ বহন করেনি বিজিবি সদস্যরা কেননা তার লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। জনাব, পুরো ঘটনাটা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন। ২৯ তারিখে নায়েক মিজানের ঘটনার পরপর তারা ক্যাম্পে জনবল বৃদ্ধি করে বের হলো। বের হওয়ার আগে একটু খেয়ে নিলো। সেই সময় থেকে সীমান্তের কাছাকাছি সতর্কাবস্থায়। খাওয়া নাই। ৩০ তারিখে লাশ আনতে গিয়ে আবার গোলাগুলি, ক্যাম্পে ফেরত গেলো না। খাবার নেই, সতর্কাবস্থায়। ৩১ তারিখে বিকালে লাশ পেয়ে রওয়ানা দিলো। নাওয়া-খাওয়া, পানি ছাড়া ক্লান্ত দেহ। তারপরও সীমান্তের ওপার থেকে জিরো পয়েন্ট পার হয়ে দুপছড়ি খাল পর্যন্ত লাশ কিন্তু নিজে হেঁটে হেঁটে আসেনি। এই ক্লান্ত, অবসন্ন বিজিবি'র মানুষগুলোই সেই লাশ বহন করে এনেছে। তারপর যখন লোকালয়ে এসেছে, তখন এলাকাবাসীর সাহায্য চেয়েছে এবং নিয়েছে।"


তারপরে তিনি " হবিগঞ্জ পুলিশের একাধিক অফিসার জানিয়েছে, সাতছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনাটি পুরোপুরি নাটক!!! " শিরোনামে একটি লেখা লিখলেন যার মূল বক্তব্য ছিলো একাধিক পুলিশ অফিসারের দেওয়া তথ্যানুসারে ঘটনাটি র‌্যাব ও সরকারের জারিজুরি এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর। সেখানে আমার জবাব ছিলো:



"বাংলাদেশের পুলিশ খুব ভালো। তারা সৎ, সত্যবাদী এবং নিরপেক্ষ। তারা দলকানা নয়। তাই তারা সরকার র‌্যাবের জারিজুরি ফাঁস করে দিচ্ছে। অনেকে বলে এদেশ নাকি পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। এরকম সৎ, সত্যবাদী এবং নিরপেক্ষ পুলিশ কিভাবে যে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে তা বোধগম্য নয়।

পৃথিবীতে অবৈধ অস্ত্রের কোন বাজার নেই। অবৈধ অস্ত্র কখনো স্মাগলিং হয় না। সব অস্ত্র সেনাবাহিনীর। সেনাবাহিনী শান্তিবাহিনী, ইউপিডিএফ, জেএসএস, তালেবান, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির সবাইকে অস্ত্র দেয়। কলম্বিয়ান স্মাগলার, মেক্সিকান ড্রাগ ডিলার সবাই সেনাবাহিনী থেকে অস্ত্র পায়। সিআইএ, এফএসবি, মোসাদ, র, আইএসআই কাউকে অস্ত্র দেয়না। সব সেনাবাহিনী দেয়।"

কি করবো বলেন? আমার আসলে অভ্যাস খারাপ। আমি উনাকে যেমন কমেন্ট দিয়েছি, হাসান কালবৈশাখী, হাবীব_ফরিদপুরকেও সেরকম মন্তব্য দিয়েছি। দলকানা নই তো, তাই মাঝে মাঝে যারে পাই একটু হালকা করে ধরে বসি। সরি ফর দ্যাট।

তবে উনি আমার কমেন্টে প্রত্যুত্তোর করেছেন, " পুলিশের সব লোক দলীয় ভাবে নিয়োগকৃত নাও হইতে পারে- এই বেসিক কথাটা আপনার ইস্পাত কঠিন মাথায় না আসাই স্বাভাবিক। ভূল বললাম।" বলে।

ব্লক থাকায় যা বলতে পারলাম না তা হলো " তাহলে কি নির্দলীয়ভাবে নিয়োগ পাওয়া 'একাধিক' হবিগন্জ্ঞেই গিয়ে পড়েছে? আর সেই লোকগুলো কাকে এই কথা বলেছে? আপনাকে?"
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×