somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেশী উপরে উঠলে কিন্তু পতনে ব্যাথাটা বেশীই হয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্ন সবাই দেখে। তবে স্বপ্নপূরন সবার হয় না। স্বপ্নপূরন করতে হলে নিজেকে সেভাবে তিলে তিলে যোগ্য করে গড়ে তুলতে হয়।

বেশ কয়েকবার আমার বসকে বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়ার পরে বসের ড্রাইভার আমাকে বলেছে বসের পাজেরো জীপে চড়ে ফেরত যেতে। প্রতিবারই আমার রিপ্লাই ছিলো, "আমি যদি কোনদিন বসের মত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তাহলে আমি নিজের পাজেরোতে উঠবো। আর যদি যোগ্যতা অর্জন না করতে পারি আর আল্লাহ যদি সেই তৌফিক না দেন, তাহলে উঠবো না "। বসের ড্রাইভার আর কোন কথা বলেনি। আমি জানি আমি বস না। আমার বর্তমান যোগ্যতা এবং প্রাপ্য সম্পর্কে আমি ওয়াকিবহাল।

জনাব মাহমুদুর রহমান মান্না কি তার নিজের ব্যাপারে ওয়াকিবহাল? অজ্ঞাত ব্যাক্তি যখন তাকে "জিওসি লেভেল" বা জেনারেল বা সেনাপ্রধানের সাথে কথা বলার প্রস্তাব দিচ্ছিলেন, তখন কি একবারও তার বর্তমান অবস্থান সম্পর্কে সঠিক ধারনা হয়নি? একবারও কি একথা মনে প্রশ্ন জাগেনি যে তিনি কি এতই গুরত্বপূর্ণ ব্যাক্তিত্ব যে জেনারেলরা তার সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকবে? ভদ্রলোক যদি নিজের প্রকৃত অবস্থানটা একবার ভালোভাবে বিচার করতেন, তাহলে হয়ত এত হাসির পাত্রে নিজেকে পরিনত করতে হতো না।

এবার একটু ভিন্ন কিন্তু প্রাসংগিক বিষয়ে আসি।

স্টিং অপারেশন। এটি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ ধরনের অপারেশন যেখানে সন্দেহভাজন অপরাধীদের বিভিন্ন টোপ ফেলে অপরাধ সংঘটনের ঠিক আগে আগে প্রমানসহ গ্রেফতার করে। বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একজন বাংলাদেশী ছাত্র ফেডারেল ব্যাংকে বোমা হামলার পরিকল্পনার জন্য গ্রেফতার হয়। প্রথমে এফবিআই তাকে সন্দেহভাজন হিসেবে ধারনা করে। এরপর ছদ্মবেশী এজেন্ট তাকে তাল দিয়ে দিয়ে সময়মত উপযুক্ত প্রমানসহকারে আটক করে। একেই বলে স্টিং অপারেশন।

জনাব মান্নার বর্তমান অবস্থান বা যোগ্যতা বিচারে জেনারেলরা তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকার বিষয়টা বাস্তবতাপূর্ণ বলে আমার বিচারে মনে হয় না। উনি কি তবে স্টিং অপারেশনের একজন লক্ষ্যবস্তু ছিলেন?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্যে আপনি কি করতে পারেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:২৫



পৃথিবীতে অনবরত বিভিন্ন ধরণের কাণ্ড ঘটে চলেছে, যা একজন মানুষের মনকে ভারাক্রান্ত করতে বাধ্য। হামে কাছের মানু্ষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু কিংবা ইরান - যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রাণহানি।... ...বাকিটুকু পড়ুন

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

×