যারা রাজনীতি করে (ক্ষমতায় থাকলে) তাদের জন্য নাকি ৭ খুনও ........
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বজিৎ,
তুমি কি শুনতে পাচ্ছো। তোমার (চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে) হত্যাকারী শাকিল এর বাবা তার গ্রেফতারের সংবাদে বাকরুদ্ধ হয়ে হার্টফেল করে মারা গেছে। তার বাবা নাকি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছেন না। ক'দিন আগে টেলিভিশনে তোমাকে চাপাতি দিয়ে প্রাণসংহারের দৃশ্য দেখে তিনি নাকি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তিনি তখন বলেছিলেন, পুত্র ঘাতক হলে পিতা হয়েও
আমি তার বিচার চাই।
কিন্তু বাবা হয়ে খুনি পুত্রের বিচার চাইতেও কোন সংকোচ না করলেও রাজনীতি তোমার খুনিকে বাঁচাতে মরিয়া।
বিশ্বজিৎ হয়তো তোমার খুনিদের বিচার হবে না। কারণ যারা খুন করেছে তারা রাজনীতি করে। আর তুমি তো জানো এ দেশে যারা রাজনীতি করে (ক্ষমতায় থাকলে) তাদের জন্য নাকি ৭ খুনও ........।
তোমাকে খুন করার ঘটনায় শাকিলের বাবা তো আফসোস করেছে, আর যারা রড, কাঠ, ছুরি দিয়ে খুন করাতে সহায়তা করেছে তাদের কারো বাবা কি কোন আফসোস করছেনা মনে করো? হয়তো কেউ কেউ করেতও পারে। কিন্তু তাদের কারো বাবা এখনো হার্ট ফেল করে মারা যায়নি। হয়তো যাবেও না। কারো কারো বাবা মা হয়তো লজ্জিত হচ্ছে। কিন্তু তাদের রাজনৈতিক নেতারা মোটেই লজ্জিত নয়। কারণ তারা তোমার মতো কত বিশ্বজিৎকে খুন করে তার হয়তো হিসেবও তারা ঠিক করে রাখতে পারে না। এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি। আমাদের গণতন্ত্র।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন