আমার ভালবাসার মান রেখেছ
চাওয়ার মূল্য দিয়েছ।
ট্রেনে লোকের ভীর ঠেলে
আমার কাছে এসেছ।
স্টেশনে নেমে হাটতে হাটতে
গত ছয় বছরের কাহিনী বলেছ।
তোমার একা থাকার গল্প
আমার সাথে বেশ মিলে।
তোমাকে মনে হলে আমিও পড়েছি
যতেœ রাখা বইগুলো খুলে।
মন হালকা করার জন্য আকাশে তাকিয়ে
সতর্ক সঙ্কেত ভেবেছি লালে।
সুখী চঞ্চল দুরন্ত ভয়হীন
নাতিশীতোষ্ণ সঙ্কেত ভেবেছি নীলে।
কখনো স্বাভাবিক জীবন থেকে
এক বিন্দু আড়ালে যাইনি।
যদিও গত ছয় বছরে তোমার সামনে
এক দিনও আসতে পারিনি।
যদি উপযুক্ত সময়ে বিয়ে না হয়
তবুও সবটুকু ভালবাসা যেন অটুট থাকে,
সহজে যে কোন সময়
বোঝে নিতে পার আমাকে।
তোমার ভালবাসা কারও প্রতি দুর্বল করেনি
কাউকে দুর্বল করার মত কিছু করিনি।
ব্যস্ততা ঘাড়ে চেপে বসেছিল
তাই যোগাযোগ রাখতে পারিনি।
মাস্টার্স পাশ করে চাকরি করছি
ব্যস্ততা সামলে নিয়েছি।
আর দেরি করা ঠিক হবে না
বিয়ে করা খুবই প্রয়োজন বোধ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



