তোমার জন্য কাঙাল ছিলাম না।
তোমাকে পাবার হাহাকার ছিলনা।
তোমাকে পাবার আশায়
কোনদিন একটুকু উপকার করিনি।
তুমি যা করেছ
কখনো ভাবিনি।
আমার প্রতি, তোমার নিপুণ আস্থা
অথচ আমি বোঝিনি।
মিথ্যা স্বপ্নের পরিচর্যা করা
একদমই ঠিক হয়নি।
বোবা কান্নার চেয়ে
এত স্বপ্ন না বুনলেই ভাল ছিল।
খা খা সীমাহীন মরুভূমির চেয়ে
ফাঁকা হৃদয়ই ভাল ছিল।
কষ্ট দিয়ে, কষ্ট নিয়ে
ভালবাসার কি মূল্য আছে?
যে ভালবাসা আলোর মুখ দেখবেনা
এমন ভালবাসার পূর্ণতা দেওয়ার চেষ্টা মিছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




