somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধ কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা নিষিদ্ধ শব্দের খোঁজ!
রাত নেই দিন শেষ
তবু খুঁজছি____ প্রতিদিন !রেশ
রয়ে যায় রোজ,তবু খোঁজ!
দেওয়ালে দেওয়ালে রক্তের দাগ
বোমা-বারুদ-পিস্তলের ডাক;
তবু অন্ধকার এ'শহরে
সেই নিষিদ্ধ শব্দের খোঁজ!

সেন্ট্রাল এভ্যিন্যুতে পড়ে থাকা
থ্যাঁতলানো লাশ__
বুলেটের খোলে বারুদের শ্বাস,
সবকিছু ছিঁড়েখুড়ে একটা
শব্দ চাইছি! নিষিদ্ধ একটা!
ডিকশনারী ঘাটছি___সংবিধান নাড়ছি;
নিষিদ্ধ শব্দটা চাই;___
শীর্নতাপ্রাপ্তি হয়েছে গনতন্ত্রের,
জীর্ন হয়েছে শরীর!
তবু পাচ্ছি কই; সেই শব্দ!

মধ্যরাতে পায়চারী করি
বিড়ির আগুন জ্বলে জ্বলে বলে
এবার ঘুমোতে চাই,
এবার ঘুমোতে যাই!
ফুটপাথে পুরোনো সোয়েটার কেনাবেচা
উৎপাতে দিশেহারা ট্রাম-বাস-ভীড়
দেওয়ালে দেওয়ালে উৎসব বুলেটের,
কামানের বারুদ ফুরিয়ে গিয়ে
মৃত মানুষের জ্যান্ত লাশ
ঘাসফুল-কাশ_____সব মিথ্যা
আমার কাছে!
একটা নিষিদ্ধ শব্দ চাই!
খিস্তির সাম্রাজ্যের মধ্য দিয়ে হেঁটে যাই
যদি পাই;
রেডলাইট এরিয়া,
ডকে-বিমানবন্দরে-বিপ্লবে
প্রতিবিপ্লবে-গনতন্ত্রে-অভ্যুথ্বানে
সর্বত্র পাতি কান_____নিষিদ্ধ শব্দ চাই!
ফিস ফিস বাতাসে সজাগ থাকি
যদি এসে যায় হঠাৎ মরুদ্যান!

দিশেহারা রাত চাইছে আরও একটা
শিশির___আমি শব্দটা চাই!
ভাঙ্গা হাড়ের ভিতর লাল মজ্জার মতন
নরম অথচ কঠিন শব্দটা;
গনতন্ত্রের মৃত্যুতে সেই শব্দ জাগে__
ব্যাপ্ত চরাচরে আমাকে ডেকে
নাও___হে শব্দ_____
এবার শুনতে চাই!

________________________

অর্নব বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×