খবর চাই
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খবর আসুক!
বিষাক্ত সব খবরের দল
বুলেটের মোড়কে পুরে
রাইফেল থেকে ছুটে আসুক!
ছুতে আসুক!
খবর চাই।
কোথায় রক্ত বিকোয়
ইচ্ছে বিকোয়-
ভালোবাসাও বিকিয়ে যায়
সেই খবর চাই!
কি হবে ধা্নসিঁড়ির বকে-দের খবর নিয়ে____
মেঘ তার বসতবাটি বেচে দিল কিনা
অথবা অরন্যের মানুষ দাসত্ব মেনে নিল কিনা
সেই খবর চাই!
ভাঙাবাড়িতে ভাঙাচোরা
সরীসৃপ-মানুষ থাকে কিনা;
"চোখের বদলে চোখ চাই"____
বলে তিরে-ধনুকে
কেউ শান দেয় কিনা জানা চাই!
কামানের গোলা ফাটার মতন
মানুষের খুলি ফাটে কিনা
সেই খবর চাই!
রসালো ধর্ষনের পুঙ্খানুপুঙ্খ
আর মৃতদার সুইসাইড নোট চাই!
চাঁদের মাটি কিনল কারা
রাষ্ট্রপতি নির্বাচনে হারল কারা
তারও লিস্টি চাই!
পাশের দেশ যুদ্ধ-মোড়কে
সন্ত্রাসবাদ বেচে কিনা
ঘরের ছেলে মরে মরুক
রাইফেল পাওয়া গেল কিনা
সেই খবরটাও চাই!
সেই সাথে চাই মোবাইলের দাম
বাইকের মাইলেজ
সাবানের খাপে সুন্দরির নরম মাংস!
এই সব খবর চাই!
বিষাক্ত সব খবরের দল
বুলেটের মোড়কে পুরে
রাইফেল থেকে ছুটে আসুক!
ছুতে আসুক!
খবর চাই!
অর্নব বন্দ্যোপাধ্যায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন