ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালে। মুন্সীগঞ্জ জেলার মহেশপুর নমকান্দি গ্রামে। এই গ্রামের কিশোরী খোদেজা (৯) বাবা মফিজ উদ্দীন এর সাথে প্রতিদিন মাছ ধরতে পদ্মা নদীতে যেত। নিয়ম অনুযায়ী সেই দিন ও তিনি তার বাবার সাথে পদ্মা নদীতে মাছ ধরতে গেলেন। পিতা নদীতে জাল দিয়ে মাছ ধরতে নামলেন ,মেয়ে খোদেজা ডাঙ্গায় ঝুড়ি নিয়ে বসে আছে। তার খারাপ লাগার কারণে সে বাড়ীর দিকে যাত্রা করলেন। পথিমধ্যে পাষান্ড দুই নরপশু ফরহাদ সরদার (২১) ও শফিকুল ইসলাম (২২) খোদেজাকে দেখতে ফেলেন। খোদেজা দেখতে পেয়ে তাদের পশুত্ব শক্তি জেগে উঠল। তাই তারা তাদের পশুত্ব শক্তিকে মেটানোর জন্য খোদেজাকে ধরে পাঠ ক্ষেত্রে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করলেন। তিনি যখন বাঁচার জন্য চিৎকার দিচ্ছিলেন তার চিৎকার থামাবার জন্য তার মুখে মাঠি ও বালি ঢুকিয়ে দেওয়া হল। খোদেজা বাঁচার জন্য অনেক চিৎকার ও অনুনয় বিনয় করলেন। কিন্তু কোন অনুনয় ও আত্মচিৎকার তাদের যৌন উন্মাদনা ও যৌনুধাকে দমাতে পারেনি। পালাক্রমে ধর্ষনের কারণে প্রচুর রক্তপাত হয়। তার অবস্থা বেগতিক দেখে,তারা উভয়ে বাঁচার জন্য তকে মেরে ফেলার সিন্ধান্ত নিল। সেই অনসারে কাঁচা পাঠ গাছ দিয়ে তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হল। এরপর প্রাণ কিনা জানার জন্য সিগারেট দিয়ে স্পর্শকাতর স্থানে ছ্যাকাঁ দেয়। এরপর লাশ পাঠ ক্ষেত্রে মধ্যে ফেলে তারা দুজনেই নদীতে গিয়ে গোশল করে বাসায় চলে যায়। খোদেজার পিতা বাড়ীতে এসে দেখলেন মেয়ে বাড়ীতে যায়নি। তখন সে খুঁজতে বের হল। অনেক খুঁজাখোঁজির পর পাঠ ক্ষেত্রের তার লাশ পাওয়া যায়। এরপর ময়নাতদন্ত শেষে লাশকে দাফন করা হয়। সেই দাফন অনুষ্ঠানে দুই নরপশুও উপস্থিত হন। এর পরে হত্যা ও ধর্ষনের মামলা করা হয়। মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেওয়াজী সাহেব ১৭ সেপ্টেম্বর ০৬ তারিখে চার্জসিট দাখিল করেন। এরপর আসামীদের গ্রেফতার করা হয়। অনেক আলোচনা পর্যালোচনার পর ২০০৭ সালের ২৮ই জুন মুন্সীগঞ্জ জেলার বিজ্ঞ আদালত এ মামলার রায় প্রদান করেন। বিচারক তার রায়ে উল্লেখ করেন-আসমীদ্বয়ের অপরাধ নি:সন্দেহ চিত্তে প্রমাণিত হয়েছে। একটি নাবালিকা কন্যা শিশুকে আসমীদ্বয় বল প্রয়োগ পাঠ ক্ষেত্রের মধ্যে নিয়ে গিয়ে জোর পূর্বক পালাক্রমে ধর্ষন করে। বাঁচার জন্য চিৎকার দিলে তার কন্ঠস্তব্ধ করে দেওয়ার জন্য মুখে বালি ও মাঠি ঢুকিয়ে দেওয়া হয়। ধর্ষনের পর তারা কাঁচা পাঠ গাছ দিয়ে কন্যাকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার জন্য সিগারেট দিয়ে স্পর্শ স্থানে ছ্যাকাঁ দেওয়া হয়। এরপর লোক চুকে ফাঁকি দেওয়ার জন্য নদীতে গোশল করে খোদেজার দাফন-কাফনে শরীক হলো। বিচারক আরো বলেন-আসামীদ্বয় একটি নাবালিকা কন্যা শিশুকে হত্যা করেছে অকালে ,তাকে পিতা-মাতার আদর স্নেহ,পৃথিবীর আলো-বাতাস,সুন্দর জীবনে স্বামীর স্বর্গীয় প্রেম ভালবাসা থেকে বঞ্ছিত করেছে। তাই আসামীদ্বয়কে মা করা হলে মানবতার অপমান হবে। মা করা যায় না তাদের। তাই তাদের কঠিন শাস্তি হবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড। রায় ঘোষনার পর আসমীদ্বয় কান্নায় ভেঙ্গে পড়ে,তাদের কান্নায় আদালতের আকাশ-বাতাস প্রকম্পিত হয়ে উঠে। একটি নাবালিকা কন্যাশিশুকে নির্মম নিষ্ঠুর ভাবে অকালে পৃথিবী থেকে বিদায় করে দেওয়াে ফলশ্র“তিতে পৃথিবীবাসীর নিন্দা,ধিক্কার,লাঞ্ছনা-গঞ্জনা পরিশেষে নিষ্ঠুর ভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। এবং অভিন্দন জানায় তাদের,যাদের অকান্ত পরিশ্রমে বিচারকার্য সম্পন্ন হলো। কিন্তু ধর্ষনের কারণে যে তাদের নির্মম ভবে পাঁসিতে ঝুলিয়ে মারা হচ্ছে,এক লাশের বদৌলতে দুই জনকে লাশ বানানো হচ্ছে,তাদের আগে তাদেকই ফাঁসিয়ে ঝুলানো দরকার,যাদের কারণে তাদের এই পরিনতি। সেই সমস্ত নরপশুদেরকে আগে ফাঁসিতে ঝুলানো দরকার ,যারা অশ্লীল সিড়ি ভিসিড়ি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে যুব সমাজের মাঝে যৌন উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। যারা রাস্তা ঘাটে বসে সস্তা দামে এ সমস্ত পর্ণ্যে সামগ্রী ম্যাগাজিন ও বই বিক্রি করছে।
যারা ইন্টারনেটে পর্ণোসাইট ছাড়তেছে। যারা স্যাটেলাইট চ্যানেলে যৌন উত্তেজক ফিম,নাটক দেখিয়ে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। তাদেরকেই আগে ফাঁসিতে ঝুলানো দরকার। যারা চারদিকে নগ্নতা ও বেহায়াপনার এক বির্ষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে। যে সমাজে আইনের রকদের হাতে নিরীহ নারী ও শিশু ধর্ষন ও খুণ হয়। যে সমাজে টাকা আর পেশি শক্তির বলে সত্যকে মিথ্যা পতিপন্ন করা হয়। যে সমাজে বিচার টাকা ও পেশি শক্তির হাতে বন্দি। সেই সমাজে বিচারের বানী নিভূর্তে কাদেঁ। হয়ত ফরহাদ ও শফিকুলের অঢেল টাকা ও পেশিশক্তি থাকলে খোদেজা ন্যায় বিচার হতো না। যেমন-বিচার হচ্ছে না রাহেলা ধর্ষন ও হত্যা মামলার আসামীদের। শুধু মাত্র টাকা ও পেশিশক্তির কারণে। এভাবে টাকা ও পেশিশক্তির কাছে বিচার ও আইন বিক্রি হয়ে যায়। যে সমাজে চর্তুদিকে বিষাক্ত পরিবেশ ,ভয়ংকর যৌন উত্তেজক ও উন্মাদনাকারী উপকরণ সমূহ ব্যাপকভাবে বিদ্যামান,সেই সমাজে ধর্ষনের জন্য ফাঁসিতে ঝুলানো বৃথা। হচ্ছে ও তাই। যেভাবে ধর্ষন ও খুণ বিশেষ করে গণধর্ষন বাড়ছে এবং রায়ে ফাঁসি ও হচ্ছে। কিন্তু দেশে দিন দিন খুন,ধর্ষন ও গণধর্ষণ যেন প্রতিযোগিতার ভিত্তিতে বেড়েই যাচ্ছে। তাহলে কেন এই রায়,কি দিচ্ছে আমাদের এই আইন। যে আইন মানুষের নিরাপত্তা দিতে পারে না,রা করতে পারে না নিরীহ নারী ও শিশুদেরকে কি হবে সেই আইন দিয়ে। যে আইনে যৌন উন্মাদনাকারী উপকরণ সমূহকে বিদ্যামান রেখে শুধু যুবকদের ফাঁসিতে ঝুলানো এ দ্বিমুখী ও বিপরীত আইন দিয়ে মানুষের নিরাপত্তা রা করা সম্ভব হবে না। আমাদের চিন্তা করা দরকার কেন যুব সমাজের আজকে এ অবস্থা? এ দোষ কি শুধু তাদের! যে দেশের সরকার জনগণের মৌলিক অধিকার সমূহ পূরণ করতে ব্যর্থ হচ্ছে। সেখানে এরকম অপরাধ হবেই। আমরা কি পেরেছি তাদের মৌলিক অধিকারগুলো পূরণ করতে? আমরা কি পেরেছি তাদের জ্ঞানের আলো দিয়ে আলোকিত করতে? আমরা পেরেছি তাদের সুন্দর জীবনের স্বপ্ন দেখাতে? তাদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে,আমরা কি পেরেছি তাদের সুন্দর হয়ে বেড়ে উঠার পরিবেশ তৈরি করে দিতে? বরং সর্বেেত্র ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমরা পারিনি কোটি কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। তাহলে কেন তাদের ফাঁসিতে ঝুলানো হচ্ছে? আগে তাদের মৌলিক প্রয়োজন গুলো পূরণ করা হোক। তারপর কার্যকর করা হোক অপরাধের শাস্তি। আর এ সমস্ত ঘটনা প্রতিরোধের জন্য নিচের প্রস্তাবনাগুলো পেশ করা হল-
১.মানুষের মৌলিক প্রয়োজন সমূহ পূরণের ব্যবস্থা করা।
২. শিক্ষা ব্যবস্থা কে নৈতিকতার ভিত্তিতে ঢেলে সাজানো।
৩. অশ্লীল সমস্ত উপকরণ সমূহ নিষিদ্ধ করে কঠোর হস্তে দমন করা। ইন্টারনেটের পর্ণোসাইট গুলো বন্ধ করে দেয়া। স্যাটেলাইট চ্যানেল সমূহে যৌন উত্তেজক সকল অনুষ্ঠান চিরতরে বন্ধ করে দেয়া এবং কঠোর নজরদারী বজায় রাখা।
৪.স্যাটেরাইট চ্যানেল সমূহকে জ্ঞান-বিজ্ঞান চর্চার কেন্দ্রে পরিনত করা।
৫. আইন শৃঙ্খলা রাকারী বাহিনী গুলোকে নৈতিক প্রশিন দেওয়া।
৬. শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দেয়া।
৭ বেকারের কর্মসংস্থানের জন্য কার্যকর ব্যবস্থা করা।
৮.অপসংস্কৃতি রোধ করে সুস্থ সাংস্কৃতি বিকাশে ব্যাপক ভূমিকা পালন করা।
৯.অসুস্থ ছাত্ররাজনীতি,লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করে দিয়ে দিয়ে ক্যাম্পসে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করা।
১০. রাজনীতিকে পরিশুদ্ধ করা,সন্ত্রাসের পৃষ্টপোষকতা বন্ধ করে দেয়া।
১১. অপরাধের কঠোর শাস্তি নিশ্চত করা। কোরআনে বর্ণিত দন্ড সমূহ কার্যকরের ব্যবস্থা করা।
১২. ইসলামী সমাজ কায়েমের প্রচেষ্ঠা জোরদার করা।
তাহলেই আর ধর্ষনের কারণে কোন যুবক-যুবতীকে অকালে প্রাণ হারাতে হবে না। গড়ে উঠবে চারদিকে সুন্দর নির্মল পরিবেশ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



