কক্সবাজার সমুদ্র সৈকত শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে বিখ্যাত। কারণ এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের কারণে বাংলাদেশ পর্যটনের দিক থেকে পৃথিবীতে বিখ্যাত। আর এ সমুদ্র সৈকতের কারণে বাংলাদেশ সরকারের রাজস্ব বাড়ছে হাজার হাজার টাকা। অথচ এ বিপুল সম্ভবনাময়ী সমুদ্র সৈকতকে অবহেলায় অযত্মে ফেলে রাখা হয়েছে। প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের কারণে হয়ত কক্সবাজার সমুদ্র সৈকতের ব্যাপারে কিছুটা প্রচারনা চালানো হয়। কিন্তু এর পরে সব থমকে যাই। অথচ বাংলাদেশ সরকার চাইলে কক্সবাজারকে পর্যটনের রাজধানী ঘোষনা করে উন্নয়নের মূল স্রোতে কক্সবাজারকে শামিল করতে পারে। কিন্তু রাজনৈতিক সরকারগুলো উন্নয়ন বাদ দিয়ে খালি দলাদলিতে ব্যস্ত হয়ে পড়েছে। শুধু প্রতিযোগিতা কেন্দ্রিক না হয়ে কক্সবাজারের সৌন্দর্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য কক্সবাজর সমুদ্র সৈকত নামে সামহোয়্যার ইন ব্লগে একটি গ্র“প চাই। এ ব্যাপারে সকল ব্লগারের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে কক্সবাজারের সকল ব্লগার ভাই-বোনদের কাছে আকুল আবেদন আসুন কক্সবাজারের সামগ্রিক উন্নয়নের স্বার্থে কক্সবাজারের সৌন্দর্যকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য আমরা কক্সবাজার বাসীর সেই স্বপ্নের দাবি পর্যটনের রাজধানী হোক কক্সবাজার এটি বাস্তবায়নে আমরা কার্যকর ভূমিকা পালন করি। এ সম্পর্কিত যে কোন পরামর্শ দেয়ার জন্য সকল ব্লগারের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সরাসরি যোগাযোগ-০১১৯০-৮৫১৯৩৬
আপনাদের সকলের রাত হোক স্বপ্নময় আর দিন হোক সুখময়।
এ সম্পর্কিত সকল পরামর্শ পাঠানোর ঠিকানা
[email protected]
[email protected]
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


