somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত অতঃপর

১৯ শে মে, ২০১৫ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

---------------এক---------------
বাইরে শ্রাবণের বৃষ্টি। কলেজ থেকে বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে দক্ষিণের জানালা খুলে দিয়ে বিছানায় শুয়ে পড়ছি তৌহিদুর রহমানের "সুখের মত ব্যথা" বইটি এবার নিয়ে তৃতীয় বার পড়েছি। অসম্ভব ভালো লাগে বইটি। বৃষ্টি পড়া শুরু হতেই মনটা এলোমেলো হয়ে গেলো। কেন যেন আর পড়তে ইচ্ছে করছে না বইটি। বারবার মনে পড়ছে রুমির কথা। আবু রায়হান রুমি। ও আমাকে কিছু বলতে চায়। আমি সুযোগ দেইনি। আমার ক্লাসমেট। একটু বাস্তবধর্মী উদ্ভট ছেলে। যখন যা ইচ্ছা তাই করেন। অনেকটা হুমায়ূন আহমেদের হিমুর ফটোকপি। না আমি তার কথা ভাবতে চাইনা। সে কে? আমার অন্য দশ জন ক্লাসমেটের মতই। তার চেয়ে বৃষ্টিতে ভিজি। অনেক দিন থেকে বৃষ্টিতে ভেজা হয়না। আসলে বৃষ্টিতে একা ভিজে মজা পাওয়া যায় না। বড় আপা থাকতে বৃষ্টি পড়া শুরু হলেই হাত টেনে নিয়ে যেত ঘরের বাইরে। বড় আপার বিয়ে হবার এক বছর হয়েছে। জানি না আপা এখন বৃষ্টিতে ভিজে কি না। আপা বৃষ্টি তালে গান গাইত
ওগো নেমে আসো বৃষ্টিতে ভিজি দুজনে
একাকার হয়ে যাই শুধু আনমনে।
তার পরের লাইন? মনে পড়ছে না। আপা ছাড়া কারো মুখে এগানটি শুনিনি। এমন কি সেদিন নেটে সার্চ দিলাম পেলাম না। এখন মনে হয় আপাই গানটার রচিয়তা। আমি বইটা বিছানায় রেখে নেমে আসলাম বাইরে শ্রাবণের বৃষ্টিতে ভিজব বলে।

মানুষের জীবনের কি কোন সঙ্গা আছে? কি জানি থাকতে পারে! জহির রায়হান বলেছিলেন "মানুষের জীবনটা যান্ত্রিক" তারা যন্ত্রের মত সব কিছু করে। আমার কেন যেন মনে হয় শুধু মানব জীবন কেন সমাজ, রাষ্ট্র সব কিছুই যান্ত্রিক। দিন-রাত্রী, আচার-আচরণ, রীতিনীতি সব যান্ত্রিক। এই জন্য মানুষ আচার-আচরণ, রীতিনীতি সহজেই ভঙ্গ করতে পারে না। বড় আপার বিয়েটা হয়েছে তার অনিচ্ছায়। বিয়েতে মেয়েদের ইচ্ছে বলতে কিছু নেই। প্রথাগত ধারনা মেয়ে খেতে, পরতে ও থাকতে পারলেই সুখি। বাবা মায়েরা তাই বিশ্বাস করেন। আপা এখন আসলে অনেক অনেক সুখি। আপা বিয়ের পর স্বামী ছাড়া একদিনও আমাদের বাড়িতে আসেনি। আসলে.......। হঠাৎ কোথাও বাজ পরে। মা বারেন্দায় এসে বলে,
এ্যায় মেঘ ঘরে যা। এত বড় মেয়ে কাকতাড়ুয়ার মত একা একা ভিজিতেছিস লজ্জা করে না। জ্বর আসলে দেখব কে ওষুধ আনে।
ওগো নেমে আসো বৃষ্টিতে........।
থাপ্পড় মেরে বত্রিশটা দাঁত ফেলে দিব। আমার সাথে ফাজলামি।
আমার এখনও বত্রিশটা হয়নি তোমার কয়টা ধার দাও নয়ত নেমে আসো বৃষ্টিতে ভিজি।
একটু উচ্চস্বরে বললাম। মা বিরবির করতে করতে ঘরের ভিতর চলে গেল। আমি গানের! স্বর নিচু করে গাইছি। ওগো নেমে আসো.........।
(চলবে)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ সকাল ৮:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×