সামুর ওয়েব পেজের পাতা খুললেই নিচের যে লেখায় দৃষ্টি আটকে যায় তা হলঃ সামহোয়্যার ইন…. ব্লগ বাঁধ ভাঙ্গার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী
পল্যাট ফমর
। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র প্রকাশকারীর। এখানে প্ল্যাটফর্ম বানান টি দীর্ঘদিন যাবত ভুল রয়েছে যা অত্যন্ত দৃষ্টিকটু লাগে। যারা একদম নতুন ভিজিটর তাদের নিকট এ বানান বিভ্রাট দেখে সামু সম্পর্কে ভুল ধারণা হতে পারে। এই যেমন আমার কথাই ধরুন। আমি যখন ব্লগ সম্পর্কে একটু আধটু জানতে শুরু করেছি তখন সব বাংলা ব্লগ ঘুরে সামুতে এসে এ বানান বিভ্রাটের কারণে বিভ্রান্ত হই। পাশাপাশি দুই একটা ক্যাচাল পোস্টে কয়েকজন মন্তব্যকারীর শালীনতা বিবর্জিত গালিগালাজের হিড়িক দেখে ভিরমি খাই।

এসব কারনে তখন সামুতে নিক খোলার ইচ্ছে একেবারে উবে যায়। পরে অন্য একটি ব্লগে নিক খুলি। কিন্তু ওই ব্লগে তেমন পাঠক না থাকায় ব্লগিং করে ঠিক মজা পাচ্ছিলাম না। কালক্রমে সামু কে আস্তে আস্তে চিনতে শুরু করি। দারুন কিছু পোস্ট আর এর পাঠক প্রিয়তা দেখে মাস তিনেক আগে ফিরে আসি সামুতে।
আমার মত এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আরও অনেকের হয়ে থাকতে পারে। তাই ব্লগ কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন – প্ল্যাটফর্ম বানানটি ঠিক করে দেওয়া হোক। আর যারা শালীনতা বিবর্জিত মন্তব্য করে রুচিহীনতার পরিচয় দেয় তাদের ব্যান করা হোক। ব্লগ হোক সমাজ বদলের হাতিয়ার তথা অন্যায়, অবিচার, অত্যাচার ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার দেশের সচেতন মহলের এক নিরপেক্ষ প্ল্যাটফর্ম।