তারপরও শিশুর মতো হাঁটছে পৃথিবী
কেমন অসাহয়ের দিকে এগুচ্ছে কে জানে
কে জানে বিষণ্নতার স্পর্শে পুড়ছে জল ও জলধার
তুমিও বাঁচো সমতল ভূমি হয়ে পাখিদের সংসারে
পরিমিত স্বপ্নের অনুভবে বেঁচে থাকো এই বর্ষায়
আহা গাছগুলো কেমন তুলতুলে মেজাজে দাঁড়িয়ে আছে
আর কাঁত হয়ে শুনছে নি:শ্বাসের নিমগ্ন সঙ্গীত
স্বভাব ভেঙে কামুক নদী তোমার কাছেই তো ছুটে আসে
যণ্ত্রণার লোনাজল ছুঁয়ে তোমার আচলেই নামে জারজ সন্ধ্যা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

