বনেদী বৃক্ষের কোলাহল ভেঙে উজ্জ্বল আলোয়
শত্রুপক্ষের শকুন যেভাবে ছিঁড়ে খায় মৃত শিশুপুত্রের দেহ
বহুবার নিঃশ্বাসের পীঠে চুমু খেয়ে তুমিও
বিনম্র সত্যেও পায়ে লুটোপুটি খাও মাছেদের মতো।
আশ্রিত অন্ধকার ছুঁয়ে ভীষণ বিশ্বস্ত থাকো মাটির কাছে
নৃশংস পিতার মতো বিবস্ত্র করো চিরোদিনের ঘুম, জলাশয়।
হে পিতা! আশ্রমের বারান্দায় আটকে থাকা রোদ
তোমাকেই কুর্ণিশ কওে দীর্ঘজীবি হয়
হে পিতা! আনাড়ী কৃষকের প্রার্থনায় খুব দূওে ডেকে নিয়ে যায়
শস্যক্ষেতে লুকিয়ে থাকা সম্ভ্রান্ত গ্রাম, অবগাহিত সকাল।
বংশপরম্পরায় একই আশ্রমে
ঋতু বদলে জেহে ওঠা শিশুর মতো
আমরাও হত্যা করি বুকের স্রোত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


