কষ্টের কুড়ালে গেঁথেছো সম্ভ্রান্ত ঘ্রাণ
ভাঙচুরের ইতিহাস ছেড়ে ধুলোর সংসারে
হঠাৎ হাওয়ায় উড়িয়েছো শনিবারের অঘাত ঘুম।
পুকুরঘাট ছুঁয়ে বেঁচে আছে বিবাগীবৃক্ষ, হতভাগ্য স্মৃতি আঁকড়ে
আমাদেরকে শোনায় পরাজয়ের নির্মম সঙ্গীত
তবু তার ডালে ঝুলে আছে কঙ্কাবতি মেঘ, সুদীর্ঘ কান্না
আমাদের উঠোনে রাতের আকাশ ঘুমিয়ে গেলে
অন্তর্গত অন্ধকারে ভেসে আসে কাঠ চেরাইয়ের শব্দ।
ও কাঠুরিয়া বৃক্ষের বুক খোদাই করে লেখো কার নাম
কার নামে মৃত্যু ডাকো প্রতারিত ভাতের থালায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


