somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Just.......

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক হাতে চা আর আরেক হাতে সিগারেট নিয়ে
ভার্সিটির পাশেরই একটা টঙে বসেছিলাম একা একা।
পেছন থেকে একটা মেয়েলী কন্ঠ কাকে
ডাক দিলো 'এইযে'! বেশ কয়েকবার ডাকার পরও
কেউ সাড়া দিলোনা। ব্যাপর কি দেখার জন্য
পেছনে ফিরে তাকালাম। বেশ অবাক হলাম;
মেয়েটা এতক্ষন আমাকেই ডাকছিলো!
-জ্বি বলুন!
- কি করছেন?
-সিগারেট টানছি। আমি কি আপনার পরিচিত? বা আপনি
আমার?
-দুইটাই না। আচ্ছা সিগারেটও একটা খাওয়ার জিনিস
হলো! আজব!
-এক নেশাকে ভুলতে আরেক নেশা ধরেছি।
ধোঁয়ার সাথে অল্প অল্প করে কিছু কিছু স্মৃতিও
জ্বালিয়ে দেয়ার চেষ্টা করি।
-ছেলেদের এই এক সমস্যা! সবকিছুই জ্বালিয়ে
দেয়!
-তাই নাকি? আর মেয়েরা কি করে?
-ভাসিয়ে দেয়।
এটা বলে একটু হাসলো মেয়েটা। চোখের
কোনে একটু পানি চিকচিক করছিলো খেয়াল
করলাম। বুঝতে পেরেই যেন নিজেকে সামলে
নিলো মেয়েটা।
তেমন আহামরি সুন্দরি না। তবে কেমন যেন একটা
অন্যরকম মায়া আছে চেহারাটায়! মনে পড়ে গেল
ওর কথা। কলেজে ছিলাম তখন। খুব কমই দেখেছি
সামনাসামনি। যতবারই দেখেছি, মন্ত্রমুগ্ধের মতো
তাকিয়ে ছিলাম শুধু! বললাম,
'তা আপনিও কি ভাসান নাকি?'
-বুঝতেই পারছেন!
-আচ্ছা হঠাৎ আমাকে ডাকলেন কেন?
একটু আনমনা হয়েই মেয়েটা উত্তর দিল, "জানিনা।"
কিছুক্ষন দুজনই চুপচাপ। এরপর হঠাৎ আবার বলে
উঠলো,
"একটা কথা বলবো?"
-জ্বি বলুন!
-যাকেই দেখি, ওর সাথে কিছু না কিছু মিল খুজে পাই।
আপনার সাথে কোনো মিল পেলামনা। তাই.........
-কথা না বলে শুধু দেখেই কিভাবে বুঝলেন যে
ওর সাথে কোনো মিল নেই?
-জানিনা।
-আপনার সাথে কিন্তু ওর অনেক মিল!
-একটা কথা বলবো?
-একটা একটা করে অনেকগুলোই বলে
ফেলেছেন। এবারও বলে ফেলুন!
-আজ থেকে আর কখনো সিগারেট জ্বালাবেন না।
-কেন?
-এমনিই।
আমিও হঠাৎ বলে উঠলাম,
"আপনিও আজ থেকে আর ভাসাবেন না।"
-আচ্ছা। আপনার নামটা?
-ক্যাপ্টেন নিমো! আপনার?
-নাডা দা লিলি
নতুন নেশাটা তাহলে ধরেই ফেললাম!
লেখালেখিতে নতুন। ভুলভ্রান্তি থাকলে ক্ষমাসুন্দর
দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×