somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনিপুর হাইস্কুলে শিশু নির্যাতন!

১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অটিস্টিক শিশুটির ওপর এই নির্মমতা!


রাজধানীতে অটিস্টিক এক শিশুকে রাতেরবেলা স্কুলের মধ্যে আটকে রেখে নির্দয়ভাবে পিটিয়েছে নিরাপত্তাকর্মীরা। শিশুটির নাম মাইনউদ্দিন শরীফ (১২)। শেওড়াপাড়ায় মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ৩ নম্বর শাখায় গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
মাইনউদ্দিন মিরপুর ১৪ নম্বরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিশেষায়িত স্কুলের শিক্ষার্থী। তার বাবা জসিমউদ্দিন আগারগাঁওয়ের তালতলায় আহবাহওয়া অধিদপ্তরের কর্মচারী। তিনি সপরিবারে তালতলা কলোনির কোয়ার্টারে থাকেন।
কাফরুল থানার এএসআই আবদুর রাজ্জাক গতকাল জানান, শুক্রবার মধ্যরাতে থানায় খবর আসে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ৩ নম্বর শাখার ফটক লাগিয়ে একটি শিশুকে পেটাচ্ছে নিরাপত্তাকর্মীরা। স্কুলের আশপাশের লোকজনের কাছ থেকে এ খবর পেয়ে এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে কাফরুল থানার টহল পুলিশ মাইনউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানায় বিষয়টি জানান। শেরেবাংলা নগর থানায় গিয়ে এ খবর পেয়ে ছেলেটির বাবা রাত তিনটার দিকে কাফরুল থানায় আসেন। এরপর মাইনউদ্দিনকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।
এএসআই মিজানুর রহমান জানান, পুলিশ স্কুলে যাওয়ার পর নিরাপত্তাকর্মী হেলালউদ্দিন ও আনোয়ার প্রথমে স্কুলের ফটক খুলে দিতে রাজি হননি। পরে তাঁরা ওই ফটক খুলে দিতে বাধ্য হন। এরপর ছেলেটিকে উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে মাইনউদ্দিনের বাসায় গেলে তাঁর মা মেহেরুননেসা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মাইনউদ্দিনের শরীরের পেছন দিক ও দুই হাত থেঁতলে গেছে। দুই পায়ে ভর করে হাঁটতে পারছে না। দুপুরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
মেহেরুননেসা বলেন, তাঁর মেয়ে মনিপুর স্কুলে পড়ে। মাইনউদ্দিনকে নিয়ে তিনি মেয়েকে আনতে ওই স্কুলে যেতেন। এ জন্য মাইনউদ্দিন ওই স্কুল চেনে। বাসার দরজা খোলা পেয়ে আগেও সে একবার বাইরে গিয়ে নিখোঁজ হয়েছিল। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে মাইনউদ্দিন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যায়। ভবনের কলাপসিবল গেট খোলা ছিল। এরপর তার খোঁজ শুরু হয়।
এ বিষয়ে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ৩ নম্বর শাখার অধ্যক্ষ ফরহাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ছেলেটি তাঁর স্কুলের ছাত্র কি না। এরপর তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এ রকমের একটি ঘটনা ঘটল আর আমি জানলামই না।’
গতকাল সন্ধ্যায় মাইনউদ্দিনের বাবা জসিমউদ্দিন কাফরুল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। তবে অভিযোগটি একটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘ঘটনার মধ্যে মামলার উপাদান না থাকায় এটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।’
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×