হিসেবের খাতায় জমা হলো পরাজয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাঝে মাঝে নিজেকে কেমন যেন ব্যর্থ মনে হয়.......অচল।কত কছিুর সাথে খাপ খাইয়ে চলতে পারি না বলে মাঝে মাঝে জীবনটা যেন স্থবির হয়ে যায়।কখনও ভাবি আমাকে দিয়ে ত কারো কোন অমঙ্গল কামনা হয় না, নিজের স্বার্থের কথা ভেবে এমন কোন অন্যায় কি করি?নাহ্ ।ভাবি আমি ত সততা নিয়ে চলি তবু কেন ঠকে যাই, ঠেকে যাই।এত সাধারণ হয়ে বোধ হয় জীবনের গতিকে ঠিক রাখা যায় না।হায়রে মন!!!!!!!!!এতকিছু ভেবেও মন আমাকে আটকে রাখে একই জায়গায়।ধূর্ততা নেই বলে আমি অনেক কিছু থেকেই বঞ্চিত, যা আমার প্রাপ্য শতভাগ তাও আমি পাই না বরং হারিয়ে ফেলি.......ঠকে যাই অনেক ধূর্ত মানুষ নাকি অমানুষের কাছে।আমি ধূর্ত নই.....কিন্তু আমি বোকা নই......কত কি বুঝেও চুপ করে থাকি.......কখনও সরে আসি নিজের জায়গা থেকে।কেন এই পরাজয়?একজনের অন্যায় আচরণ, মিথ্যাচারিতার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারলাম না......নিজের প্রতি অন্যায়কে না মেনে সরে গেলাম আমার জায়গা থেকে......ধূর্ত মানুষটার প্রতি প্রথিবীর সবটুকু ঘৃণা মনে নিয়ে।ভেবেছিলাম আমার সরে যাওয়াটা বুঝি প্রতিবাদ কিন্তু আজ মনে হচ্ছে এইভাবে প্রতিবাদ হয় না বরং হেরে যাওয়া হয়।
শিয়াল প্রকৃতির মানুষগুলোই টিকে থাকে দাপটের সঙ্গে।সরল সাধারণ মানুষগুলো অন্যায়ের শিকার হয়......তাহলে কি ঈশ্বর, প্রকৃতি সবসময় ন্যায় বিচার করেন না?কত কি যে অভিযোগ জমে গেছে মনের ভিতর......তবে আজ মনে হচ্ছে এবঅবে পরাজয় মেনে নেয়ার কোন মানে হয় না......শেয়াল স্বভাবের মানুষগুলোর বুঝা উচিত তারা কতটা জঘন্য, নগন্য।একটা জায়গায় চরম সংকটময় সময়ে নিজের সবটুকু ক্ষমতা, অনুভূতি দিয়ে একা কত কি সামলে কাজ করেছি।যখন আমার কিছু শতভাগ প্রাপ্য হলো তখন একজন সেই প্রাপ্যটুকুর বিরুদ্ধে মিথ্যাচার নিয়ে দাঁড়াতে গেলো।রাগে, ঘৃণায় প্রতিবাদ করতেও মন সায় দিলো না......সিদ্ধান্ত নিলাম সরে দাঁড়ানোর....কিন্তু ঠিক হলো না।সব মানুষের ক্ষমতা নেই ঘৃণা বুঝার.......
৫২টি মন্তব্য ৬টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।