somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কান পেতে রই.....

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোববার রাত সোয়া ১১ টা। বাসায় স্টার ক্রিকেট চ্যানেলে অস্ট্রেলিয়া- ইংল্যান্ড ২য় ওয়ানডে ম্যাচ দেখছিলাম। তখনই সহকর্মী তুহিনের ফোন। উদ্বিগ্ন কন্ঠ। বললেন, খবর শুনছেন ফারুক ভাই মারা গেছেন। দেশ টিভিতে দেখাচ্ছে।
আমি স্তব্দ। হতভম্ব । বুকটা ধকধক করছে। নাহ, খবরটা সত্যি নাও হতে পারে। হেড অফিসে ফোন দিলাম। সব চ্যানেলেও শোক সংবাদ প্রচারিত হচ্ছে। সত্যিই ফারুক ভাই নেই......নেই...
আহমেদ ফারুক হাসান। দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক এবং বার্তা সম্পাদক। বয়সও এমন কিছু নয়। ৪৭। চেহারায় বরাবরই একটা রুক্ষ ভাব। তবে কাঠিন্যের আড়ালে তার কোমল হৃদয়। নাহলে অমন রোমান্টিক গান লেখেন!
এন্ড্রু কিশোরের ঈদের অ্যালবামে ফারুক ভাই গান লিখেছেন। শ্রোতারা শুনবে, কিন্তু গীতিকারের শোনা হল না....
প্রতিদিন বিকেল ৫ টায় ফারুক ভাইয়ের সঙ্গে আমার কথা হত। তিনি চট্টগ্রাম অফিসে ফোন করতেন নিঊজ / রিপোর্ট কি আছে তার লিস্ট নিতে। ফারুক ভাই একটু মেজাজি লোক ছিলেন। ঝাঁঝালো কন্ঠ। ফোন করেই সোজা প্রশ্ন, আজ কি আছে বলো। পাছে ধৈর্যহারা হয়ে যান তাই দ্রুত দিনের সব রিপোর্ট গড়গড় করে বলে শেষ করতাম।
তিনি আমাদেরকে তুমি করেই সম্বোধন করতেন। টের পেতাম তার আন্তরিকতা।
বড্ড কাজ পাগল ছিলেন লোকটা। মানবজমিনের ব্যুরো চিফ শামসুদ্দিন হারুন ভাই একটা ঘটনা বললেন। ফারুক ভাই তখন মানবজমিনে। এক সকালে বাসায় নাস্তা না করেই অফিসে চলে গেলেন। কি কারনে যেন ভাবি ফোন করায় ফারুক ভাই মহাক্ষুব্ধ। বললেন- 'তোমাকে না বলেছি অফিসে ফোন করবা না। ডিস্টার্ব হয়।'
পিতা মাতাকে অসম্ভব ভালবাসতেন। মাস তিনেক আগে তাঁর পিতার ওষুধ পাচ্ছিলেন না ঢাকায়। চট্টগ্রামে ফোন করলেন। সহকর্মী শহীদুল্লাহ শাহরিয়ারকে বললেন - 'যেভাবেই হোক যত টাকা লাগুক এই ওষুধ যোগাড় কর। আমার বাবাকে বাঁচাতে হবে।'
বাবা ঠিকই আছেন কিন্তু সেই পুত্র নেই। বিধির কি লীলাখেলা...
সোমবার মধ্যরাতে শ্যামল মিত্রের গান শুনছিলাম।
" কি আশায় বাঁধি খেলাঘর...
বেদনার বালুচরে ... "
বারবার মনে পড়ছিল ফারুক ভাইয়ের কথা। মাত্র ৮ বছর বয়সী ছেলে আর স্ত্রীকে অসহায় রেখে এ কেমন যাত্রা। নির্লোভ সৎ স্পষ্ঠবাদিতায় অনন্য ফারুক ভাই এভাবে যেতে পারলেন !
প্রতিদিন বিকেলে ঠিকই ৫টা বাজবে। কিন্তু না ফেরার দেশ থেকে ফারুক ভাইয়ের ফোন আসবে কি ? তবুও আমি কান পেতে থাকি। অফিসে ফোনের রিং বাজলেই মনে হয় এই বুঝি তিনি ফোন করলেন...
জানি এ অপেক্ষার শেষ নেই।
তবুও আমি কান পেতে রই.. .

'' কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে
বসন্তবাতাসে
অতীতের তীর হতে বহিবে যে দীর্ঘশ্বাস
ঝরা বকুলের কান্না.. ব্যথিবে আকাশ
..ফিরিবার পথ নাহি
দুর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়
হে বন্ধু বিদায়
.........."



৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×