somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়া কি গুলশানের বাড়িও হারাচ্ছেন !

২৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষ্যাপা বাউলের কথা আর কে শোনে !
সেই যে তিনি বলেছেন- পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই...
আমি তো সে ঘরের মালিক নই ।

তারপরও ঢাকা সেনানিবাসের একটি বাড়ি নিয়ে দেশে কি হুলস্থুল কান্ড। হরতাল, অবরোধ, সংঘাত, সংঘর্ষ, নৈরাজ্য, অস্থিতিশীলতা, হানাহনি , অপরাজনীতি, আরো কত কি ঘটছে।
এতসবের পরও বোধহয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অত সাধের বাড়িটি আর ফেরত পাচ্ছেন না। ক্ষীন আশাটুকুও নিভে গেছে সোমবার আদালতের রায়ে।
ঢাকা সেনানিবাসের বাড়ির দখল নিয়ে আইনি লড়াইয়ে চুড়ান্তভাবেই হেরে গেছেন খালেদা। বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার আপিলের বিরুদ্ধে আবেদন সোমবার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
শুনানীতে ঘটেছে রহস্যজনক ঘটনা। আদালতের বারবার তাগাদা স্বত্বেও খালেদার কৌসুলী টি এইচ খান আদালতে ৯০ মিনিট সময় নিয়ে লিভ টু আপিলের উপর শুনানী করেননি।
১৬৫ কাঠা জমির উপর আলীশান এই বাড়িটি ছাড়া নিয়ে কত কান্ড !
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর পরিচালক বলেছেন, সেনা সদস্যদের জাতীয় দুশমন আখ্যায়িত করে এবং হুমকি ধামকি দিয়ে বাড়ি ছাড়েন খালেদা।
অন্যদিকে ১৩ নভেম্বর কাঁদতে কাঁদতে (আহা ! বাংলার দু:খী জনগণের জন্য যদি কোনদিন একফোঁটা চোখের পানি ফেলতেন !) বাড়ি ছেড়ে গুলশানে দলীয় কার্যালয়ে গিয়ে খালেদা বলেন, তাকে নাকি এক কাপড়ে বের করে দেয়া হয়েছে। এতে তিনি অপমানিত, লজ্জিত !
সেই বাড়িটি পরদিন সাংবাদিকদের ঘুরিয়ে দেখানো হয়। চোখ ধাঁধানো, রাজকীয় সাজসজ্জা।
আমেরিকার প্রেসিডেন্টও এমন বাড়িতে থাকেন কিনা সন্দেহ।
সেই বাড়ি ছাড়তে কার মন চায়।
তবে ঘটনা এখানেই শেষ নেয়। এবার বোধহয় গুলশানের বাড়িও ছাড়তে হবে খালেদাকে। বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে সেই ইঙ্গিতই দিয়েছেন।
প্রশ্ন হচ্ছে, সেনানিবাসের বাড়ি হারিয়ে খালেদা বলেছেন তিনি বাস্তহারা। তাহলে গুলশানের বাড়িটিও হারালে তিনি কি বলবেন ?
সর্বহারা !!!


১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×