
দিনটি ছিল জৈষ্ঠর দুপুর,
পায়ে ছিল সোঁনার নূপুর ।
নূপুরের শব্দের ঝংকার
মাদল হারা প্রাণটি আমার ।
চারদিকে ফুলে ফলে চলছিল মৌমাছির মেলা
কি অপরূপ লাগছিল সেই মধু আহরনের খেলা ।
ধন্যতুমি ওগো কন্যা ধন্য তোমার কথা
সে দিন ছিলে আজ নেই ভাবতেই কেমন বিষন্নতা ।
বহুদিনের পুরনো স্মৃতির সেই কথা
ভাবতে আজ হৃদয়ে লাগে অনেক ব্যথা ।
বারে বারে মনে জাগে
কেন যে কথাগুলো ভাবিনি পরে বা আগে ।
পারবে না এ হৃদয়ে আসতে তোমার মত কেউ আর অন্য
তোমার হাতের ছোঁয়ায় হাতটি আমার ধন্য ।
আঁচলের আড়ালে ছিল মুখটি তোমার
কত ব্যকুলতা ছিল ও নয়ন দুটি একনজর দেখার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


