
আজ আর আদর্শলিপি হয় না পড়া
আজ হয় না পড়া
পড়া হোত আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই ।
খোকন খোকন ডাক পাড়ি
খোকন মোদের কার বাড়ি ।
আমাদের ছোট নদী চলে বাকে বাকে
বৈশাখ মাসে তাতে হাঁটু জল থাকে ।
আজ হয় না পড়া
ছোট বেলার জীবন শিক্ষার শুরুতে
জীবন গড়ার সে সব ছড়া ।
মনে হয় এখনো ঠোঁটে লেগে আছে সে বাক্য
সে বাক্যের প্রতিটি শব্দ
যা একবার পাঠে মন হয় অনবরত মুগ্ধ
হৃদয়কে করতো জব্দ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


