somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প ঝুকি বাড়ছে বাংলাদেশেও এবং সব থেকে বেশি ঝুকিপূর্ণ রয়েছে ঢাকা

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ভূমিকম্পের উতপত্তির কেন্দ্রস্থল । পর পর দুদিন দুটি ভূমিকম্প হয়ে গেল নেপালের পোখারার লামজুং এবং কোদানিতে। বিশ্লেষকরা বলছেন এরপর যেখান থেকে ভূমিকম্পের উতপত্তি হবে তার মধ্যে রয়েছে সিকিম, ভুটান, আসাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের সিলেট ।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি গবেষক দল বলছেন এই লাইনের অ্যালাইনমেন্ট যে কোনো স্থান ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হলে বাংলাদেশেও নেপালের মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির আশঙ্কা বা ঘটনা ঘটতে পারে । ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেটসহ উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা ।

গবেষক দলের প্রধানের দায়িত্ব পালন করেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজার বিলহাম । তাদের তৈরি প্রতিবেদনের শিরোনামে ভারত ও হিমালয়ে ভূমিকম্প টেকটোনিক প্লেটের ভূ-তাত্ত্বিক অবস্থা এবং ইতিহাস ।

গবেষক দল বলছেন সাম্প্রতিক সময়েও ভারতীয় টেকটোনিক প্লেটের অ্যালাইনমেন্টেই ভূমিকম্পের উতপত্তিস্থল সৃষ্টি হচ্ছে । ওই গবেষকদের আরো ধারণা করেন টেকটোনিক প্লেটের অ্যালাইনমেন্টেই ভূমিকম্পের উতপত্তিস্থল তৈরি হবে ।

একই সাথে মধ্য এশীয় টেকটোনিক প্লেটও এই প্লেটের সাথে মিশেছে সিকিম থেকে নাগাল্যান্ড পয়েন্টে । এই সংযোগস্থলে ভারতীয় প্লেটটি মধ্য এশীয় প্লেটের নিচ দিয়ে চলে গেছে । ফলে ওই অংশটি আরো ঝুকিপূর্ণ অবস্থান রয়েছে ।

বিশ্লেষকরা বলছেন টেকটোনিক প্লেট বলতে বোঝায় ভূ-ত্বকের বিশাল খণ্ড যা সঞ্চরণশীল যা স্থান পরিবর্তন করে । প্লেটের এ ধরনের স্থান পরিবর্তনের ফলেই ভূমিকম্পের সৃষ্টি হয় ।

এ কারণেই গবেষকরা সংযোগস্থলের অংশটিকে মারাত্মক বা বেশি ঝুকিপূর্ণ বলে মনে করছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ তত্ত্ববিদ্যা বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ আক্তার হুমায়ুন বলেন শনিবার নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হলেও বাংলাদেশে ৩ থেকে ৫ মাত্রায় অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উত্পত্তিস্থল আসাম হলে ঢাকাতে ৭ মাত্রায় অনুভূত হতে পারতো । ঢাকায় ৭ মাত্রায় ভূমিকম্প হলে ধ্বংস যে অনিবার্য এটা নিশ্চিত ।

ঐ গবেষণায় আরো বলা হয়েছে টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে পূর্বের দিকে সংঘটিত ভূমিকম্পের গভীরতা আরো কমে আসবে । এই প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্য পাওয়া গেছে গত দুদিনের ভূমিকম্পের উতপত্তিস্থলের গভীরতার ।

শনিবার লামজুংয়ে উতপত্তি হওয়া ভূমিকম্পেরে গভীরতা ছিল ১৫ কিলোমিটার । আর গতকাল কোদানিতে উতপত্তি হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১১ কিলোমিটার । পর্যায়ক্রমে পূর্ব দিকে অগ্রসর হলে গভীরতা আরো কমে আসতে পারে । এতে ধ্বংসলীলা আরো বড় হওয়ার আশঙ্কা আছে ।


জাতীয় নগর উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ও নগর পরিকল্পনাবিদ ড. কেজেড হোসেন তৌফিক বলেন ১৮৫৭ সালে ভয়াবহ ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল । ওই ভূমিকম্পের উতপত্তিস্থল ওই লাইনেই ।

বর্তমানেও সেটা পূর্ব দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে । তবে গভীরতা কমবে কি না সেটা নিশ্চিত করা হয় নাই । ওই লাইনকে ভূমিকম্পের ভবিষ্যত উত্স্থল ধরে ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, সৈয়দপুর, সিলেট, সুনামগঞ্জ শহর সবচেয়ে ঝুকির মধ্যে আছে । কিন্তু ঢাকা শহরের মাটির মান খারাপ এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ওই শহরগুলোর চেয়ে বেশি ধ্বংসলীলার মধ্যে পড়তে পারে ঢাকা ।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×