
শুধু দেশেই না বিদেশেও আছেন
বহু ভাই, বোন,মা,বাবা,এবং এখনো যাচ্ছেন ।
হাজারো স্বপ্ন তুলে,
শ্রম দিচ্ছেন সকল কষ্ট ভুলে ।
তাদের জন্য হাজারো সালাম জানাই আমি
তারাই হলেন দেশের আসল সম্পদ মহামূল্য দামি ।
মে দিবস শ্রম দিবস বেঁচে থাকুক প্রতি দিন,
মনে রাখবেন শোধ হবে না
শ্রমিক ভাই বোনদের কাছে আছি মোরা যে ঋণ ।
বিন্দু বিন্দু করে গড়ে তোলা প্রতি ফোঁটা রক্ত
তাহা থেকে ঝরছে বহু ঘাম,
তাই তো একটাই দাবী আজকের এই দিনে
ঘাম শুকানোর আগে দেওয়া হোক শ্রমিক ভাইদের শ্রমের দাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


