somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরব্য রজনী

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরব্য রজনী মধ্য পূর্ব এবং দক্ষিণ এশিয়ার একটি সংগ্রহিত লোক গল্প যা ইসলামি স্বর্ণযুগের সময় আরবিতে সঙ্কলন করে রাখা হয় । এটি এরবিয়ান নাইটস অথবা আরব্য রজনী নামে পরিচিত । আরব রাত্রির বিনোদন The Arabian Nights' Entertainment এটি ১৭০৬ সালে ইংরেজি ভাষায় ইংল্যান্ডে প্রথম প্রকাশিত হয়েছিল ।পশ্চিম ও মধ্য এবং দক্ষিণ এশীয়ার লেখক অনুবাদক এবং গবেষকগণেরা বহু বছর ধরে আরব্য রজনীর গল্পগুলো সংগ্রহ করেছেন । মূলত আরব পারস্য, ভারত, মিশর এবং মেসপেটমিয়ার লোককাহিনী ও সাহিত্য এই গল্পগুলোর উৎস । এর মাঝে অনেক গল্পই খলিফাদের যুগের । বাকিগুলো পাহ্লভীয় সাহিত্যের অন্তর্ভুক্ত যার মাঝে কিছু ভারত । ভারতীয় উপাদান বিদ্যমান । আরব্য রজনীর সকল সংস্করণেই সম্রাট শাহরিয়ারকে তার স্ত্রী শেহেরেযাদ কাহিনীগুলো শোনায় । কোন সংস্করণে কয়েকশ আবার কিছু সংস্করণে এক হাজার একটি বা তার চেয়ে বেশি কাহিনী সঙ্কলন করা হয়েছে । কাহিনীগুলো গদ্যরীতিতে বর্ণনা করা হয়েছে । অতিরিক্ত আবেগ গান এবং ধাধার ক্ষেত্রে পদ্যরীতি অনুসরণ এর অন্যতম বৈশিষ্ট । আরব্য রজনীর গল্পগুলোর মাঝে আলাদিনের আশ্চর্য প্রদীপ ও আলী বাবা চলিশ চোর এবং আরো যেমন সিন্দাবাদের সমুদ্রযাত্রা মধ্যপূর্বের লোককাহিনী যা এর আরবী ভাষার সংস্করণের অন্তর্ভুক্ত না । অ্যান্টিয়ন গ্যালেন্ড এবং অন্যান্য ইয়োরোপীয় অনুবাদক আরব্য রজনীর মাঝে এগুলো অন্তর্ভুক্ত করেন ।



আরব্য রজনীর মূল কাহিনী কাঠামো গড়ে উঠেছে পারস্যের রাজা এবং তার নববধূকে ঘিরেই । তার ভাইয়ের বধূর অবিশ্বস্ততা তাকে ভীষণভাবে নাড়া দিল । পরবর্তীতে তার নিজের স্ত্রীর প্রতারণায় তিনি পুরোই হতভম্ব হয়ে পড়েন এবং একটি সময় এই অভিজ্ঞতা তাকে নারীবিদ্বেষী করে তোলে । তিনি তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন এবং একের পর এক কুমারী বিয়ে করে তাদের পরের দিন সকালেই মৃত্যুদণ্ড দেওয়া শুরু করেন, যাতে তারা প্রতারণার সুযোগই না পায় । রাজার উজির ছিলেন কুমারী সন্ধানের দায়িত্বে । রাজ্যে আর কোন কুমারী খুজে না পেয়ে অবশেষে উজির নিজের কন্যার সাথে রাজার বিয়ে দিলেন । বিয়ের রাতে শাহরাযাদ রাজাকে একটা গল্প বলা শুরু করেন কিন্তু শেষ করেন না । রাজা গল্পের শেষ জানতে এতই আগ্রহী থাকে যে মৃত্যুদণ্ড বিলম্বিত করার সিদ্ধান্ত নেন । শাহরাজাদ একটা গল্প শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা গল্প শুরু করেন । পরের গল্পটাও রাতের মাঝে শেষ হয় না । এভাবেই তার মৃত্যুদণ্ড বিলম্বিত হতে থাকে ১০০১ রাত পর্যন্ত ।

আরব্য রজনীতে বিভিন্ন ধরনের গল্প সন্নিবেশিত হয়েছে । তাতে একই সাথে রয়েছে ইতিহাস দ্বারা অনুপ্রাণিত গল্প প্রেম কাহিনী, বিয়োগাত্মক কাহিনী ও রম্যরচনা কবিতা এবং প্রহসন । গল্পগুলোকে বিভিন্ন কাল্পনিক চরিত্র এবং ঐতিহাসিক চরিত্র দিয়ে সাজানো হয়েছে । আরব্য রজনীর প্রধান চরিত্র আব্বাসীয় খলিফা হারুন আল রসিদ । তাছাড়াও এতে তার উজির জাফর আল বারমাকি এবং বিখ্যাত কবি আবু নুয়াসের উল্লেখ রয়েছে যদিও যে সময়কালের প্রেক্ষাপটে কাহিনী সাজানো তাদের সময়কাল তারও ২০০ বছর পর । বিভিন্ন গল্পে দেখা যায় কথক অন্য কথকের মাধ্যমে কাহিনী বর্ণনা করেছেন । এর বিভিন্ন সংস্করণে কাহিনীর ইতি টানা হয়েছে বিভিন্নভাবে কিন্তু সব সংস্করণেই কাহিনীর শেষে রাজা তার স্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেন ।
বিভিন্ন সংস্করণ এবং অনুবাদ আরব্য রজনীর ইতিহাস বেশ জটিল । আধুনিক গবেষকেরা গল্পগুলো সংগ্রহের ইতিহাস নিয়ে অনেকে গবেষণা করেছেন । রবার্ট আরউইন তাদের গবেষণালব্ধ তথ্যগুলোকে সংক্ষেপে লিখেছেন ১৮৮০ সাল এবং ১৮৯০ সাল এর দিকে যটেনবার্গ এবং অন্যান্যরা আরব্য রজনীর উপর অনেক কাজ করেছেন যার ভিত্তিতে একটি সম্মিলিত ধারণার সৃষ্টি হয়েছে । বেশিরভাগ গবেষক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে আরব্য রজনীর গল্পগুলো অনেকের দ্বারা সংগৃহীত এবং এর পূর্বেকার গল্পগুলো ভারত এবং পারস্য থেকে এসেছে । অষ্টম শতকের দিকে এই গল্পগুলো আরবিতে অনুবাদ করে আলিফ লায়লা শিরোনামে সংকলিত করা হয় । পরবর্তীতে নবম এবং দশম শতকের দিকে ইরাকে মূল গল্পগুলোর সাথে আরবদের গল্প সংযুক্ত হয় যার মাঝে খলিফা হারুন আল রশিদকে নিয়েও কিছু গল্প ছিল । দশম শতকের পরে আরও কিছু আলাদা গল্প এর মাঝে সংযুক্ত হয়েছিল । ত্রয়োদশ শতকের পরে সিরিয়া এবং মিশরে আরও গল্প যুক্ত হয় যার বেশিরভাগ ছিল যৌনতা এবং জাদু সম্পর্কিত ।

সম্ভাব্য ভারতীয় যোগসূত্র গবেষকেরা আরব্য রজনীর অনেক গল্পের মূল ধারণার উপাদান সংস্কৃত সাহিত্যে খুঁজে পেয়েছিলেন । আরব্য রজনীতে ভারতীয় লোকসাহিত্য কিছু জীবজন্তুর গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যাতে সংস্কৃত রূপকথার প্রভাব পরিলক্ষিত হয় । পঞ্চতন্ত্র এবং বেতাল পঞ্চবিংশতি এর মাঝে উল্লেখযোগ্য । জাতক কাহিনিমালা ৫৪৭ টি বৌদ্ধ নীতিকাহিনীর সংকলন । ষাঁড় এবং গাধার গল্প এবং এর সাথে সম্পর্কিত এক বণিক ও তাঁর স্ত্রীর গল্প দুই টোরই উল্লেখ রয়েছে জাতক এবং আরব্য রজনীতে । সম্ভবত পঞ্চতন্ত্রের প্রভাব এসেছে সংস্কৃত তন্ত্রপক্ষ থেকে ।

তথ্যঃ ইন্টারনেট

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×