একটি অজগর হাঁটতে হাঁটতে হঠাৎ করে
একটি শত বছরের পুরনো গভীর নল কূপে পরে গেল ।উপর থেকে নিচে দেখলে কূপটির ভিতরে শুধু অন্ধকারে ঢাকা কুয়াশা দেখা যায় । অজগরটি কূপে পরার পর থেকে সে উপরে ওঠার অনেক চেষ্টা চালালো । কিন্তু তার সব চেষ্টা ব্যার্থ হল সে কোন ভাবেই উপরে উঠে আসতে পারল না ।
উপরে আসার প্রচুর চেষ্টা ও পরিশ্রমের সাথে যেমন ক্লান্ত তেমন ক্ষুদায়ও সে পাগল হয়ে গেল । কূপে চেয়ে দেখল যে খাবার আছে তা দিয়ে তার কয়েকদিনের খোরাক হবে । তাই সে তখনকার মত
উপরে ওঠার ব্যার্থ চেষ্টা থেকে বিরত নিল ।
অজগরটি প্রথম দিন একটি খরগোশ খেয়ে তার খাবারের পর্ব শেষ করল ।এভাবে দীর্ঘ এক বছরে সে কূপে থাকা সব খাবার খেয়ে শেষ করল ।
সব খাবার শেষে এক মাসের মত কূপে কোন খাবার না থাকায় সে খাবার থেকে বিরত নিল । এক মাস পরে না খেয়ে থাকতে থাকতে তার এতটা খিদে পেল
যে অবশেষে সে আর অন্য কোন খাবার না পেয়ে প্রথমে শুরু করল তার নিজের শরীরের লেজ থেকে খাবার । আর এভাবে প্রতিদিন একটু একটু করে খেতে খেতে একটি সময় নিজেকে নিজেই সে খেয়ে নিল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


