somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমার ধারণা

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মের পর থেকে কেউ আমাকে বলে নি, আল্লাহ বলতে কেউ আছেন। তবুও আমি আল্লাহর কথা ভাবি। আল্লাহর কথা চিন্তা করে আমি ভীত হয়ে যাই। জানিনা কেন আমি আল্লাহকে ভয় পাই। আমার কাছে মনে হয়, আল্লাহর ধারণা আমার সহজাত ধারণা। প্রশ্ন আল্লাহর ধারণা নিয়ে নয়, আল্লাহর অস্তিত্ব নিয়ে। সত্যি কি আল্লাহ বলে কেউ আছেন। কেন আমরা আল্লার ধারণা পোষণ করি। আল্লাহর অস্তিত্ব প্রমাণে আমার ক্ষুদ্র চিন্তা দিয়ে কিছু কথা বলব।

মুসলমান মাত্রই তিনি আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন। আমার ধারণা, আমরা অনেকেই হয়ত এমন, আল্লাহর কথা ভাবলে একটা অবয়ব চিন্তা করার চেষ্টা করি। এর কারন হল, আমরা তাকেই শক্তিমান বলি যার প্রাণ আছে এবং তাকে আমরা প্রাণী বলি। প্রাণ সম্পন্ন কিছু যখন আমরা চিন্তা করি তখন আমরা তার একটি অবয়ব কল্পনা করি। তার মাথা থাকবে, চোখ থাকবে, পা থাকবে, হাত থাকবে, সে ঘুমাবে, সে নড়াচড়া করবে, তার ক্ষুধা লাগবে। সর্বশেষ তাকে আমরা চর্মচোখে দেখব। কিন্তু আল্লাহে ক্ষেত্রে এর কোনটাই আমরা দেখতে পাই না। তাহলে আল্লাহ কি? সহজ এবং ছোট উত্তর, আল্লাহ একটা শক্তি।

আল্লাহ কেমন শক্তি? তিনি এমন শক্তি যা সবকিছুর শুরু। এই শক্তিকে মুসলমানরা বলে আল্লাহ, সনাতনী ধর্মাবলম্বীরা বলে ভগবান, ইহুদীরা বলে জেহোবা, খৃস্টানরা বলে গড। সংস্কৃতি ও ভাষাগত পার্থক্যের কারনে নামের পরিবর্তন মাত্র। প্রশ্ন হতে পারে, আল্লাহ/ভগবান/জেহোবা/গড এর কোনো অস্তিত্ব আছে কিনা? আমার উত্তর, আছে।

কিভাবে আল্লাহর অস্তিত্ব আছে? আমাদের সবার বিচার-বুদ্ধি আছে। আমরা যদি আমাদের সেই বিচার-বুদ্ধির কাছে প্রশ্ন করি, এমন কিছু কি আছে যার কোনো উৎস নাই? অবশ্যই প্রতিটি বিষয়ের একটি উৎস আছে এবং তার শুরু আছে। সেই উৎস এবং শুরু অবশ্যই একটি শক্তি। সেই শক্তিকেই মুসলমানরা বলে আল্লাহ, সনাতনী ধর্মাবলম্বীরা বলে ভগবান, ইহুদীরা বলে জেহোবা, খৃস্টানরা বলে গড।

যদি আল্লাহ থেকেই থাকে তবে তার অস্তিত্ব প্রমাণ করা যায় না কেন? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে যাওয়া নিঃসন্দেহে বোকামি। কারন, যে বিষয় আপনাকে গ্রহণ করতে হবে বিশ্বাসের সাথে তা কখনই প্রমাণ করা সম্ভব নয়। বিশ্বাস সবসময় অন্ধ। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আল্লাহকে বিশ্বাস করার দরকার কি? আপনি যদি আপনার যদি আপনার মূল সম্পর্কে ধারণা না থাকে তবে আপনি কি করে আপনার নিজেকে বিচার করবেন।

একটু দুষ্টুমি করা যাক। আমাদের সবার বাবা আছে। কিন্তু, যাকে আপনি বাবা বলে ডাকেন তিনি আসলেই আপনার বাবা কিনা এটা কি কখোনো প্রমাণ করে দেখেছেন? দেখেন নাই। তারমানে, আমরা সবাই আমাদের বাবার প্রশ্নে বিশ্বাসের আশ্রয় নেই। বাবার ক্ষেত্রে বিশ্বাসের আশ্রয় নিতে আমাদের কারো কোনো সমস্যা নেই। কেবলমাত্র আল্লাহর ক্ষেত্রে বিশ্বাসের আশ্রয় নিতে আমাদের সমস্যা।

একটা পুরনো ধাধা বলেই আমার লেখা শেষ করব। "মুরগী আগে না ডিম আগে?" আপনি কখনই উপসংহারে পৌছাইতে পারবেন না যদি আপনি মুরগী এবং ডিমের মাঝে একটাকে শুরু ধরে না নেন। সবকিছুর একটা শুরু আছে। এই মহাবিশ্বের সবকিছুর শুরু যে শক্তি থেকে সেই শক্তি আমার আল্লাহ।
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×