somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন আমি ইসলাম মানিনা: ২৫টি কারণ (রি-পোস্ট)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম আরবী শব্দ। এর অর্থ করা হয় শান্তি। বলা হয়, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আমার কাছে ইসলামকে অশান্তি লাগে। এটা করা যাবেনা, ওটা করা যাবেনা। এটা এভাবে কর, ওটা ঐ ভাবে কর। হাজারো ঝামেলা। আরে বাবা! আমি আমার মত চলব এতে ইসলামেরর কি? বিভিন্ন কারনেই আমি ইসলামের প্রতি বীতশ্রদ্ধ। কারণগুলো নিন্মরুপ:

১। আমি রাত জেগে মুভি দেখি। সকালে গভীর ঘুমে আচ্ছন্ন থাকি। ফলে মধুর ঘুম ফেলে ওযু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া সম্ভব নয়।

২। দুপুরে গুরুত্বপূর্ণ কাজ থাকে আবার খাবার শেষে একটু বিশ্রাম নিতে হবে। মসজিদে গিয়ে যোহরের নামাজ পড়ার সময় কোথায়?

৩। সারাদিনের পরিশ্রমের পরে বান্ধবীর সাথে দেখা। দুজনে একান্তে সময় কাটানো। এই মূহূর্তে বান্ধবীর সঙ্গ বাদ দিয়ে মসজিদে গিয়ে আসরের নামাজ পড়া সম্ভব নয়।

৪। অনেকদিনের বন্ধুত্ব আমাদের। বেশ হাসি-তামাসায় মেতে আছি। বন্ধুদের আড্ডা মিস করে মসজিদে গিয়ে মাগরীবের নামাজ পড়া সম্ভব নয়।

৫। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমি ক্লান্ত, সুতারং মসজিদে গিয়ে এশার নামাজ পড়া সম্ভব নয়। আমাকে বিশ্রাম নিতে হবে।

৬। নারী দেহের প্রতি আমার আকর্ষণ কিন্তু ইসলাম আমাকে ইচ্ছাকৃতভাবে অন্য নারীর দিকে তাকাতে নিষেধ করে তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

৭। আমি বান্ধবীর সাথে অনেক মিথ্যা কথা বলি কিন্তু ইসলাম মিথ্যা কথা বলতে আমাকে নিষেধ করে তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

৮। আমি চাকরী করি। চাকরীর টাকায় বিলাসী জীবন কাটানো সম্ভব নয়। তাই বিলাসী জীবন যাপনের জন্য আমি ঘুষ খাই, দূর্নীতি করি কিন্তু ইসলাম আমাকে দূর্নীতি করতে নিষেদগ করে। তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

৯। আমি আমার বৌয়ের সন্তুষ্টির জন্য বাবা মার থেকে আলাদা থাকি। যদিও এতে বাবা মা কষ্ট পায় কিন্তু আমি আমার বৌকে নিয়ে সুখে আছি। কিন্তু ইসলাম বাবা-মাকে কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ করেছে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১০। আমি অন্য ধর্মের অনুসারীদের অবহেলা করি কিন্তু ইসলাম আমাকে অন্য ধর্মের অনুসারীদের সম্মান করতে বলে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১১। আমি রাস্তায় মেয়েদের উত্তক্ত করি কিন্তু ইসলাম মেয়েদের উত্তক্ত করতে নিষেধ করে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১২। ইসলাম "সামাজিক প্রয়োজন ও যৌক্তিক কারণে সবার প্রতি সমান ভালবাসা ও সম্মান" পূর্বক একের অধিক বিয়ের কথা বলে কিন্তু আমি আমার বৌকে না জানিয়ে শারীরিক চাহিদার কারনে একের অধিক বিয়ে করেছি তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৩। আমি নারীদের প্রতি আসক্ত। আমি নিয়মিত পতিতালয়ে যাই কিন্তু ইসলাম বিয়ে ব্যতিরেকে শারীরিক সম্পর্ক কঠোরভাবে নিষেধ করেছে, প্রয়োজনে রোযা পালনের কথা বলেছে। কিন্তা তা মান্য করা আমার সম্ভব নয়। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৪। ইসলাম পরকীয়া নিষেধ করে কিন্তু আমি পরকীয়া করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৫। ইসলাম নির্জনে একাকী নারী-পুরুষের অবস্থান নিষেধ করে। কিন্তু আমি নারীর সাথে নির্জনে অবস্থান পছন্দ করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৬। ইসলাম বলে, প্রতিবেশী অভূক্ত থাকা অবস্থায় যেন আমি পেট ভরে না খাই। এবং আমার খাবারের একটা অংশ যেন আমার প্রতিবেশীকে দেই। কিন্তু নিজেট গাটের টাকা খরচ করে অন্যকে খাওয়াইতে আমি রাজি না। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৭। ইসলাম সবার প্রতি সমান আচরণের কথা বলে কিন্তু আমি আমার থেকে নিচু অবস্থার মানুষকে অবজ্ঞা করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৮। ইসলাম বলে আমার সঞ্চয় করা টাকা, গহনার ২.৫০% প্রতি বছর যাকাত দিতে। কিন্তু আমি আমার কষ্টের উপার্জন অন্যকে দিতে রাজি নই। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

১৯। ইসলাম আমাকে সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস আনতে বলে। কিন্তু আমি বাস্তববাদী। যাহাকে কখোনো চর্মচক্ষে দেখি নাই তাহাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২০। আমি মনে করি মৃত্যুর সাথে সাথে আমার জীবনের অবসান ঘটবে কিন্তু ইসলাম বলে মৃত্যুর পরেও নাকি জীবন আছে এবং সেই জীবনে পৃথিবীতে করা আমাদের সকল ভাল-মন্দের বিচার হবে। ভাল কাজের কন্য পুরষ্কার দেয়া হবে এবং খারাপ কাজের জন্য শাস্তি দেয়া হবে। সুতারং, আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২১। ইসলাম বলে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু আমি রাস্তায় কোনো অন্যায় দেখলে 'আমার কিছু হয়নি' বলে অন্যত্র চলে যাই। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২২। ইসলাম বলে, খারাপ কাজ থেকে দুরে থাকতে এবং ভাল কাজ দিয়ে খারাপের মোকাবিলা করতে। কিন্তু আমি তা করি না। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২৩। ইসলাম আমাকে কোনো যৌক্তি কারন ব্যতিরেকে প্রাণী হত্যা করতে নিষেধ করে কিন্তু শিকারের নামে অহরহ প্রানী হত্যা করি। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২৪। ইসলাম বলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে এবং তার দোষ গোপন রাখতে এবং তার ভূল ধরিয়ে দিতে কিন্তু আমি সারাক্ষণ আমার প্রতিবেশীর দোষ খুজে বেড়াই এবং অন্যের কাছে প্রতিবেশীর বদনাম করতে থাকি। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।

২৫। ইসলাম অন্যের সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে নিষেধ করে। কিন্তু আমি রাজনীতি করি। অন্যের নামে অপবাদ তো আমাকে দিতেই হবে। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×