somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাক্যের দ্ব্যর্থকতা

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দ্ব্যর্থকতা হল ভাষার বাগর্থিক ত্রুটি বিশেষ। যুক্তির মধ্যদিয়ে একটি বাক্যকে যদি একাধিক অর্থে ব্যবহার করা যায় অথবা বাক্যটি এরূপ ভাবে গঠিত হয় যার একাধিক অর্থ করা সম্ভব তাকে বাক্যের দ্ব্যর্থকতা বলে।
সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এরূপ বাক্য পরিহার করা উচিত। প্রাচীন গ্রিসের দেবমন্দিরের রক্ষকরা এরকম দ্ব্যর্থক বাক্য ব্যবহার করে ভবিষ্যৎবাণী দিতেন। প্রাচীন লিডিয়ার সম্রাট ক্রিসাস পারস্য রাজ্য ধ্বংস করার পূর্বে দেবতার কাছে ভবিষ্যৎ জানতে চায়। দেবতারা বলেন যে,
‘ আপনি একটি বিরাট সাম্রাজ্য ধ্বংস করবেন’- পরে দেখা গেল, পারস্য রাজ্য নয় নিজ রাষ্ট্র।
বাক্যের দ্ব্যর্থকতা ২ ধরনের হতে পারে। যথা.
১. শব্দজাত দ্ব্যর্থকতা।
২. গঠনজাত দ্ব্যর্থকতা।

শব্দজাত দ্ব্যর্থকতা
বাক্যের কোন একটি শব্দ এমন ভাবে ব্যবহার করা হল যাতে বাক্যের প্রকৃত অর্থ অস্পষ্ট হয় তাকে শব্দজাত দ্ব্যর্থকতা বলে। যেমন.
পূজা শেষে মেয়েটি বলল, ঠাকুর আমাকে বর দাও।
এখানে,
‘বর’ শব্দটি স্বামী/ আর্শীবাদ- উভয় অর্থে যথাযথ ভাবে ব্যবহার করা যায়।

গঠনজাত দ্ব্যর্থকতা
বাক্যের গঠনগত কারণে অনেক সময় অর্থের ত্রুটি দেখা যায়। যেমন.
‘ঢাকা থেকে কেনা রহিমের কমদামী ঘড়িটি চুরি করবে না’।
এখানে,
হতে পারে, কমদামী ঘড়ি চুরি করবে না, ঢাকা ব্যতিত অন্যকোথায় থেকে কেনা ঘড়িটি চুরি করবে, ঘড়ি ব্যতিত অন্যকিছু চুরি করা যাবে।

ভাষার বাগর্থিক ত্রুটি হল দ্ব্যর্থকতা। অর্থাৎ, ভাষিক যোগাযোগের ক্ষেত্রে এটি নানা অস্পষ্টতার জন্ম দেয়।

না বোধক বাক্য

আমরা অনেক সময় ‘না বোধক- বাক্যে’ দ্ব্যর্থকতা খুঁজে পাই। যেমন.

‘ আমি আজ বাড়ির কাজ করিনি’।

এখানে, হতে পারে- তিনি প্রতিদিন কাজ করেন কিন্তু আজ করেননি অথবা আজকে তাঁর কাজ করার কথা ছিল কিন্তু তিনি করতে
পারেননি।

পরিমাপক
অনেক সময় ‘পরিমাপক’- দ্ব্যর্থকতা হয়। যেমন.
সে একটু অন্যরকম তাঁর সাথে কথা বলতে পার।
সে একটু অন্যরকম তাঁর সাথে কথা বলে লাভ নেই।
তুলনা অর্থে
‘তুলনা অর্থে’- বাগর্থিক ত্রুটি হয়। যেমন.
'শচিন/ সৌরভের মতো ক্রিকেটার হও।'

এখানে,
হতে পারে তাকে শচিন/ সৌরভ হতে হবে অথবা শচিন/ সৌরভের মতো উঁচু মাপের ক্রিকেটার হতে হবে।

ভিন্ন অর্থ প্রয়োগে
একটি শব্দের বিভিন্ন অর্থ ব্যবহারে বাগর্থিক ত্রুটি হয়। যেমন.
‘আমি তাঁকে মাতাল অবস্থায় দেখেছি’।
এখানে,
হতে পারে, আমি মাতাল অবস্থায় ছিলাম/ সে মাতাল অবস্থায় ছিল।

ঋণাত্মক শব্দ ব্যবহার

অনেক সময় ঋণাত্মক শব্দ ব্যবহারে বাগর্থিক ত্রুটি হয়।যেমন.
‘ তোমার সাথে আমার কথা না বলাই ভালো ছিল’
এখানে,
তুমি ব্যতীত অন্য কারো সাথে কথা বললে ভালো হত অথবা আমি ব্যতীত অন্য কারো সাথে কথা বললে তোমার ভালো হত।

উচ্চারণগত ত্রুটি
উচ্চারণ সমস্যার কারণে বাগর্থিক ত্রুটি হয়। যেমন.
তোমার পরা শেষ।(পরিধান অর্থে)
তোমার পড়া থে)(অধ্যয়ন অর্থে)

অ- উপসর্গের জন্য
অ- উপসর্গটি ইতিবাচক ও নেতিবাচক উভয়রূপে বসে। যেমন.
ইতিবাচক অর্থে- অসাধারণ, অসীম, অপূর্ব।
নেতিবাচক অর্থে- আকেজ,অকাজ।

বিশেষ্য- বিশেষণ পদগত ত্রুটি
অনেক সময় বিশেষ্য- বিশেষণ পদগত ত্রুটিতে বাগর্থিক ত্রুটি হয়। যেমন.
বেলা চলে গেল।( নারীর নাম- বিশেষ্য)
বেলা চলে গেল। (সময়- বিশেষষণ)

উপরোক্ত বাগর্থিক ত্রুটিগুলো পরিহার করলে, আমরা প্রমিত ভাষায় আর অর্থপূর্ণ যোগাযোগ করতে পারবে।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×