somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরালির বাকি ৩ উইকেট

২১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিজ শুরু হওয়ার আগে থেকেই সব খবর ছাপিয়ে মুত্তিয়া মুরালিধরনের অবসরের খবরটাই ছিল সবচেয়ে আলোচিত। সর্বকালের সফলতম টেস্ট বোলার অবসর নিতে যাচ্ছেন, হইচই তাই হওয়ারই কথা। সেই সাথে আলোচনায় ছিল আরেকটা খবর। বহু রেকর্ডের মালিক মুরালি কি পারবেন প্রথম বোলার হিসাবে ৮০০ টেস্ট উইকেটের মালিক হতে? মুরালির দরকার ছিল ৮ উইকেট।

বৃষ্টির খাড়ায় পরে বারবার খেলা স্থগিত হওয়ায় বিরল এই কীর্তিকে খানিকটা অধরাই মনে হচ্ছিল। কিন্তু দাড়িতে হলেও বল করার সুযোগ পেয়েই আবির্ভূত হয়েছেন নিজের ট্রেডমার্ক চেহারায়। ৫ উইকেট তুলে নিয়ে ৮০০ উইকেটের এভারেস্টসম মাইলফলক থেকে আর মাত্র ৩ উইকেট দূরে দাঁড়িয়ে আছেন তিনি। আর তার বিধ্বংসী বোলিংএর মুখে ফলোঅনে পরে ধুঁকছে এখন ভারত।

শুরুটা করেছিলেন সর্বকালের সবচেয়ে সফল ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে আউট করে। শচিনকে লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায়ের স্মৃতিটাকে আরো সমৃদ্ধ করে রাখলেন। এর পর একে একে ফিরিয়ে দেন ধোনি আর যুবরাজ'কে। মুরালির চিরাচরিত অফ ব্রেকের লেন্থটা বুঝতে একটু দেরি করে ফেলেছিলেন ধোনি, আর তাতেই বোল্ড হয়ে ফিরতে হয়েছে সাজ ঘরে। আর অধৈর্য যুবরাজকে ফেলেছেন ফ্লাইটের ফাঁদে। মুরালিকে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পড হন তিনি। আর লাঞ্চের পর ফিরেই তিনি তুলে নেন ভারতের শেষ দুই উইকেট। প্রজ্ঞান ওঝাকে জয়াবর্ধনের হাতে ক্যাচ বানিয়ে আর মিঠুনকে বোল্ড করে ক্যারিয়ারে ৬৭তম বারের মতো তুলে নিলেন ইনিংসে ৫ উইকেট।

ফলোঅনে পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে ভারত। এই খবর লেখা পর্যন্ত টেন্ডুলকার (৪২) এবং দ্রাভির (২০) এর অবদানে ভারতের রান এখন ১০২। দ্বিতীয় ইনিংসের একেবারে শুরুতেই দুই ওপেনারকে হারালেও এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের দৃঢ়তায় কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে মুরালি বল করেছেন মাত্র ৬ ওভার। কিংবদন্তির এই বোলারের জন্য ৩ উইকেট তুলে নিয়ে ৮০০ রানের মাইলফলক ছোয়ার এখনো যথেষ্ট সময় আছে হাতে। তা যদি তিনি পারেন, গল টেস্টে জয়ের মালাটাও ওঠার কথা শ্রীলঙ্কার গলায়। নিজের বর্ণাঢ্য কেরিয়ারের বিদায় বেলাটা জয় দিয়েই যে উদযাপন করতে চাইবেন মুরালি তাতে কোন সন্দেহ নেই।

সূত্রঃবিডিস্পোর্টসনিউজডটকম
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×