আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কোন ব্লগারকে উদ্দেশ্য করে এবং ব্লগারের নাম উল্লেখ করে প্রথম পাতায় পোস্ট দেয়া শুরু হয়েছে।
এ মুহুর্তে এ ধরনের তিনটি পোস্ট প্রথম পাতায় অবস্থান করছে।
(পোস্ট দাতা ব্লগার :সাদেক সামি,রিজভী এবং ঢালী)
আমরা এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষন করে জানাতে চাই যে এ ধরনের পোস্ট দেয়া আমাদের সদ্য ঘোষিত ব্লগনীতিমালার পরিপন্থী বিধায় এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রথম পাতা থেকে এ জাতীয় সকল পোস্ট সরিয়ে নিতে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।
যেহেতু আগামী ১৬ জুলাই'র আগে আমরা সরাসরি কোন ধরনের পোস্ট সরানো বা মুছে দেয়ার ব্যাপারে আগ্রহী নই,তাই এই বিষয়ে আপনাদের সহযোগিতা কাম্য।
এখন থেকে নীতিমালা ভাঙ্গা সম্পর্কিত যে কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে পরামর্শ দেয়া হচ্ছে।
ধন্যবাদ।
হোসেইন
(মডারেশন ক্ষমতা প্রাপ্ত ব্লগার প্যানেলের পক্ষে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


