somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের দাবী :বিশ্বকাপের ম্যাচ চাই

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবুজ শ্যামল পাহাড় পর্বত আর সমুদ্রে ঘেরা দেশের একমাত্র বানিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম । প্রকৃতি অকৃত্রিম ভাবেই তার সবটুকু শিল্পটা নিয়ে চট্টগ্রামকে সাজিয়েছে। দেশের সমৃদ্ধির কর্ণধার চট্টগ্রাম । কিন্তু অত্যন্ত দু:খজনক বিভিন্ন সময় নানা ভাবে চট্টগ্রাম তার প্রাপ্যতা থেকে বঞ্চিত। অবহেলার শিকার ।/:)
বাংলাদেশের ক্রিকেট কে চট্টগ্রাম অনেক কিছু দিয়েছে। নান্নু , আকরাম তামিম, আফতাব , নাফিস সহ অনেক ক্রিকেটারের জন্ম এই চট্টগ্রামে । বাংলাদেশের ক্রিকেটে তাদের অবদান স্বরণীয় । এই সেই চট্টগ্রাম যেখানে দেশের মাটিতে একমাত্র টেষ্ট জয় এসেছে।
আশ্চর্য জনক হলেও সত্য বাঙলাদেশ বিশ্বকাপ আয়োজনের অংশীদার হওয়া সত্বেও বিশ্বকাপের কোন ম্যাচ চট্টগ্রামে দেয়া হয়নি। যা চট্টগ্রামের অবদানকে অপমান করার শামিল ।
কি নেই এই চট্টগ্রামে ? সব সুযোগ-সুবিধা সহ দু‌'টি আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম । এম এ আজিজ ষ্টেডিয়াম এবং সাগিরকা বিভাগীয় ষ্টেডিয়াম । আছে আন্তর্জাতিক মানের হোটেলের বাসস্থান সুবিধা । হোটেল আগ্রাবাদ এবং দি পেনিনসুলা হোটেল। আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা সারা বাংলাদেশর গর্ব। অতিথিদের অবসর কাটানোর জন্য আরো আছে সাফারি পার্ক , ভাটিয়ারী গলফ ক্লাব । কর্ণফুলীর মোহনায় নেভাল একাডেমীর পাশে ছায়া ঘেরা পরিবেশ যা সবাইকে সহজেই আকর্ষণ করে। তাছাড়া বান্দরবন, রাঙ্গামাটির মত পর্যটন কেন্দ্রতো রয়েছেই যেখানে ঘুরে বেড়িয়ে মন কে তৃপ্ত করা যায় ।
এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যার দর্শক ক্ষমতা ৪০ হাজার । কিছুদিন আগে এখানে বড় ধরনের সংস্কার কাজ শেষ হয়েছে যা এখন ক্রিকেট আয়োজনের সম্পূর্ন উপযোগী। স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব মাত্র ৫ মিনিটের ।


সাগরিকা বিভাগীয় স্টেডিয়াম বিসিবির একান্ত নিজস্ব । শহর থেকে একটু দূরে সাগরের পাশে এই স্টেডিয়াম। গ্যালারী থেকে সহজেই সাগরের চোখ জুরানো সৌন্দর্য উপভোগ করা যায় । অস্ট্রেলিয়া , শ্রীলংকা , ভারতের মতো বড় দলগুলো এই স্টেডিয়ামে খেলে গিয়েছে।
এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্বেও যদি এখানে বিশ্কাপের ম্যাচ দেয়া না হয় তাহলে এর চেয়ে বঞ্চনা আর হতে পারেনা । চট্টগ্রাম বিদ্বেষীদের এই ষড়যন্ত্র আমরা মেনে নেবনা ।X((
চট্টগ্রামের রয়েছে সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস । আমরা জানি কিভাবে দাবী আদায় করতে হয় । এই দাবীতে চট্টগ্রামের সম্মানিত মেয়র আগামী ৭ই আগষ্ট সবর্দলীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন। এই যুক্তিক দাবীর সাথে দাবীর সাথে আমরাও দাবী করি অন্তত দুটা বিশ্বকাপের ম্যাচ চট্টগ্রামে আয়োজনের ।
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×