কলেজ পড়ুয়া এক ছেলে
পড়িল এক ললনার প্রেমে,
দুজন দুজনার মনে প্রাণে প্রাণে
রাখিল বাঁধিয়ে ছবি কাঁচের ফ্রেমে ।
পড়িতে গেলে মনে মনে
দেয়ালে টাঙ্গানো ছবিটার পানে,
তাকিয়ে শুধু ভাবে তার কথা;
বুঝিতে পারিলনা কখন যে তাদের
বাজিতেছে পড়ালেখার বারটা ।
হৃদয়ে তাদের হয়েছে তোলপাড়প্রেম প্রেম করে খেলা,
দিনের পর দিন এমনি করে কেটে যায় তাহাদের বেলা !
কলেজ ফঁকি দিয়ে পার্কে গিয়ে দুজনে বসে বসে বাদাম চিবায়,
আবেগ মাখা কন্ঠে হাত ধরে বলে কত ভালোবাসি আমি তোমায় ! :>
মনে তাদের লেগেছে আনন্দ দিন কেটে যায় বেশ !
কে জানিত এই প্রেমের হবে যে একদিন শেষ !
দিন রাত কত স্বপ্ন দেখে পড়ালেখায় তাদের নেই মনোযোগ ।
মা এসে বাপের কাছে করেন সন্তানের বিরুদ্ধে অভিযোগ ।
মাস শেষে ফাইনাল পরীক্ষার
এলো একদিন নোটিশ হঠাৎ ,
হায় হায় করে ওঠিল তারা,
শেখা যে নাই কোন পড়া,
মাথায় পড়িল তাদের হাত ।

কি হবে উপায় পরীক্ষার চিন্তায় নেই কো তাদের মাথা ঠান্ডা।
পরীক্ষা শেষে দেখা গেল খাতায় পেল দুইটা আন্ডা ।
অবশেষে যা হবার তাই হলো
প্রেম করার ফল হাতেনাতে পেল ।
একদিন হলো তাদের বন্ধন ছিন্ন
বুঝিতে পারিল পাস করিতে হইলে,
লেখাপড়া ছাড়া নেই পথ ভিন্ন ।
ক্ষনস্থায়ী এক প্রেম কাহানি শেষ হলো চিরতরে।
অনুতপ্ত তাহারা এখন দিনরাত পড়ালেখা করে ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



