somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হিমন
পৃথিবীকে যেমন দেখার প্রত্যাশা করি, সে প্রত্যাশার আগে নিজেকে তেমন গড়তে চাই। বিশ্বাস ও কর্মে মিল স্থাপন করতে আজীবন যুদ্ধ করতে চাই নিজের সাথেই।

'নিঃসঙ্গতার একশ বছর’ এর রেবেকা ও আমাদের পিনাকী

০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্যে নোবেলজয়ী কলম্বিয়ান লেখক  গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত বিশ্বসাহিত্যের অমর কীর্তি উপন্যাস 'নিঃসঙ্গতার একশ বছর' (one hundred years of solitude)। এর পটভূমিতে রয়েছে মাকোন্দা নামের একটি গ্রাম, আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি পরিবারের জীবনধারা। এই পরিবারে হঠাৎ একদিন হাজির হয় রেবেকা নামের এক কিশোরী, সাথে মৃত মা বাবার হাড়গোড়ের বস্তা, সেই হাড়গোড় আবার নড়াচড়া করে।

এই কিশোরী গ্রামের সবাইকে এমন এক অমিয় সুধা পান করিয়ে আবিষ্ট করে রাখে যে, গ্রামের কেউ আর ঘুমায় না, নিদ্রাহীনতার গণরোগ দেখা দেয়। নিঘুমের অবস্বাদগ্রস্ততায় ধীরে ধীরে মাকোন্দা গ্রামের মানুষ স্মৃতিহীনতায় নিমজ্জিত হয়, ধীরে ধীরে সব ভুলতে থাকে সবই। মনে রাখার চেষ্টা হিসেবে সবকিছুর উপর লিখে রাখা শুরু করে, যেমন গরুর গায়ে লিখে দেয়, এর নাম গরু, এর কাজ দুধ দেয়া।

একটি জাতির সম্মিলিত স্মৃতি ও ইতিহাস তার অস্তিত্বের মেরুদণ্ড। ইতিহাস মানুষকে জানায় তারা কোথা থেকে এসেছে, কীভাবে সংগ্রাম করে টিকে আছে, আর কোন মূল্যবোধে নিজেদের গড়ে তুলেছে। যখন কোনো জাতি তার অতি গুরুত্বপূর্ণ অতীত তাচ্ছিল্যের সাথে ভুলে যায়, তখন সে নিজের পরিচয় হারায়, নিদারুণভাবে বিভক্ত হয়ে পড়ে, এবং অপমানের সাথে ভবিষ্যতের পথনির্দেশ হারায়। সম্মিলিত স্মৃতি ও ইতিহাস মানুষকে একসূত্রে বাঁধে- তাদের মধ্যে জন্ম দেয় আত্মমর্যাদা আর ঐক্যের বোধ।


আমাদের একজন পিনাকী আছেন। অসীম ক্ষমতাধর এই ইউটিউবার জাতি হিসেবে আমাদের গর্ব করার মত যে ঘটনা, যাকে আমরা মুক্তিযুদ্ধ বলি, সেটি নিয়ে সীমাহীন তাচ্ছিল্য আর তুচ্ছতার যে বিবরণ কোটি মানুষের মাঝে ছড়িয়ে চলেছেন, তাতে করে এই পিনাকী 'নিঃসঙ্গতার একশ বছর' উপন্যাসের সেই রেবেকা, যিনি বাঙালির সেই গর্বের ইতিহাস ভুলিয়ে দিয়ে সমগ্র জাতিকে মর্যাদাহীন এক বিশৃঙ্খল আর অনৈক্যের অশ্লীল আবরণে মুড়িয়ে দিতে তৎপর।

তবে যে অশেষ রক্ত আর অপরিসীম ত্যাগ স্বীকার করে আমাদের পুর্বপুরুষেরা এই অপার মহিমার ইতিহাস আমাদের এনে দিয়েছেন, আমাদের উচিত হবে না কতিপয় অপরিণামদর্শী মিথ্যাচারী আর প্রতারকের পাল্লায় পড়ে অকৃতজ্ঞের মত সেটি ভুলে যাওয়া।

উক্ত উপন্যাসে যেমন এক রহস্যময় জিপসি মেলকিয়াদেসের আবির্ভাব ঘটে, যিনি সবাইকে তাঁর জাদুকরী রস খাইয়ে গ্রামবাসীদের স্মৃতি ফিরিয়ে আনেন, শেষ হয় সামষ্টিক বিস্মৃতির। আমাদেরও একদিন কোন এক মেলকিয়াদেস আসবেন, ভেঙ্গে দিবেন এই মিথ্যার বেসাতি, আর তখন একাত্তুর চিরদিনের সবার হয়ে যাবে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা!

১লা ডিসেম্বর
জাহিদ কবির হিমন
বার্লিন থেকে
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×