ভালবাসি তোমায়
জাহিদুল ইসলাম
সেই একটাই কথা "ভালবাসি তোমায় "
কত পুরানো কিন্তু দেখ্ হীরের মত ঝকঝকে
কতবার বলেছি স্বাদ কি মিটেছে একবারও
মনে হয় হাজার বলি "ভালবাসি তোমায়" ।
ইচ্ছে করে বুকের ভিতর ল্যাপ্টে রাখি
ঠোঁটের মাঝে বসিয়ে দেয় মায়াভরা চুম্বন
তুমি আমি মিলে আমরা হয়ে যাই
পুনরায় আবৃতি করি "ভালবাসি তোমায়" ।
সেই কলি যুগ থেকে কত কিছুর আধুনিকায়ন
কত রূপে কত কিছুর কত রূপায়ন
কত পরির্তনের আয়োজন কত উল্লাস
তবু কেন জানি একি কায়দায় একি ভঙ্গিমায়
ইচ্ছে করে বলে দিতে "ভালবাসি তোমায় ।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



